বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan s Shocking Confession on becoming Devdas After Divorce with his first wife Reena Dutta

বিনোদন | কোন স্ত্রী-এর সঙ্গে বিচ্ছেদের পর ‘মাতাল’ হয়ে গিয়েছিলেন, ডুবে গিয়েছিলেন অবসাদে? অকপট আমির

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ২১ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: নিজের সিনেমার মতো, অভিনীত চরিত্রদের মতোই ব্যক্তিগত জীবনও পাটপাট করে গুছিয়ে, নিখুঁত রাখতে পছন্দ করেন 'মিঃ পারফেকশনিস্ট' তবে পর্দার মতো সবসময় যে তাতে সফল হয়েছেন আমির, এমনটা কিন্তু নয়। অল্প বয়সে পরিবারের অমতে রিনা দত্তকে বিয়ে করলেও তাঁদের সেই দাম্পত্য সুখের হয়নি। ২০০২ সালে ১৬ বছর সংসার করার পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।  তবে রিনার সঙ্গে বিচ্ছেদ নাকি অনেকটা প্রভাব ফেলেছিল আমিরের জীবনে। তাঁর দাবি, প্রথম বিবাহবিচ্ছেদের পর তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। রাতের পর রাত মদ্যপান করতেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে একথা স্বীকার করলেন খোদ আমির। 

 


আমমির বলেন, " রিনার সঙ্গে বিচ্ছেদ হওয়ার  প্রায় দু' থেকে তিন বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারিনি। কাজ করছিলাম না, নতুন ছবির  চিত্রনাট্য শুনছিলাম না, একা থাকতাম এবং প্রত্যহ টানা মদ্যপান করা শুরু করেছিলাম। অথচ একসময় মদ ছুঁয়েও দেখতাম না আমি।" অভিনেতার মতে, বিচ্ছেদের পর তিনি বুঝে উঠতে পারেননি কীভাবে নিজের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে - "বিচ্ছেদের পর আমি জানতাম না কী করতে হবে। রাতে ঘুমোতে পারতাম না, মদ্যপান শুরু করে দিয়েছিলাম। যে আগে একদম মদ ছুঁয়েও দেখত না, সে এক দিনে এক বোতল মদ খেতে শুরু করেছিল। আমি ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। একদম দেবদাস... এমন একজন মানুষ, যে নিজেকে ধ্বংস করতে চায়। আমি সেটা টানা দেড় বছর করে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম।” 

 

 

জীবনে কঠিন সময় মোকাবিলা করার  প্রসঙ্গে আমির বলেন, " নিজেকেই নিজের ক্ষতির মুখোমুখি হতে হবে, স্বীকার করতে হবে, যা একসময় নিজের ছিল তা আর নেই। এবং যখন সেটা ছিল, তখন তা আপনার জন্য কতটা মূল্যবান ছিল, আর এখন সেটা না থাকার পর কতটা মিস করবেন, সেটাও মেনে নিতে হবে।"

 

প্রসঙ্গত, ২০০২ সালে রিনার সাথে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে চার হাত এক করেন আমির। তবে ১৬ বছর পর তাদের সম্পর্কও শেষ হয় এবং ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া