বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ মার্চ ২০২৫ ২০ : ১৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ব্যক্তিগত জীবন সাধারণত শুধু গোপন রাখাই নয়, ইন্ডাস্ট্রির স্পটলাইট থেকে প্রায় আলোকবর্ষ দূরে রাখেন রাখেন বলিউড তারকা জন আব্রাহাম। তবে সম্প্রতি, ব্যক্তিগত জীবনের একটি বড়সড় ঘটনার কথা জনসমক্ষে এনেছেন তিনি। যাকে, চমকপ্রদ স্বীকারোক্তি বলাটাই যুক্তিযুক্ত। জন জানালেন, তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় চুম্বনটি তিনি পেয়েছিলেন তাঁর স্ত্রী প্রিয়া রঞ্চালের কাছ থেকে নয় বরং এক বলিউড তারকার কাছ থেকে! কি, জনসমক্ষে 'ধুম' অভিনেতার এহেন স্বীকারোক্তি শুনে চমকে উঠলেন তো? ওই রহস্যময় চুম্বনকারী পরিচয় জানতেও কি আপনি আগ্রহী?
ঘটনাটি 'পাঠান' ছবির সাফল্যের পর। আরও ভাল করে বললে, ‘পাঠান’-এর সাফল্য উদ্যাপন পার্টিতে! ঘটনাটি ঘটে যখন শাহরখ মঞ্চে বসা দীপিকাকে পাশ কাটিয়ে জনকে জড়িয়ে ধরে তাঁর গালে স্মেহমাখা একটি চুমু এঁকে দেন। সেই স্মৃতিতে ডুব দিয়ে জন বলেন, "সেটা ছিল আমার জীবনের সেরা চুম্বন! কারণ তা পেয়েছিলাম শাহরুখের থেকে। কোনাও মহিলার থেকে নয়। পাঠানের সাফল্য পার্টিতেই এই মুহূর্তটা জন্ম নিয়েছিল।" শাহরুখের বিষয়ে বলটি গিয়ে জন আরও বলেন, " সম্ভবত, আমি যতজন তারকার সঙ্গে কাজ করেছি, শাহরুখ তাঁদের মধ্যে সেরা।"
জন আরও বলেন, "কী অসাধারণ একজন মানুষ শাহরুখ খান। অত্যন্ত নম্র এবং মায়াবী। ব্যক্তিত্বটাই একেবারে অন্য পর্যায়ের। একবার আমার ম্যানেজার আমাকে বলেছিলেন, 'শাহরুখ আমাদের ভালোবাসার সত্যিকারের ধারণা শিখিয়েছেন...' এককথায় শাহরুখ এক পরিপূর্ণ পুরুষ।"
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম ছিলেন তিন প্রধান চরিত্রে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। ওই বছরের অন্যতম সবচেয়ে জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছিল 'পাঠান'। আদিত্য চোপড়া প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জন আব্রাহামকে প্রধান খলচরিত্রে 'জিম'-এর চরিত্রে দেখা যায়, যিনি শাহরুখ খানের চরিত্রের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ান। মুক্তির পর, ‘পাঠান’ হিন্দি ছবির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি