বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৩ মার্চ ২০২৫ ১৮ : ২৩Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: আট মাসের লম্বা বিরতি, অবশেষে অপেক্ষার অবসান। জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী সুস্মিতা রায়। কোন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে? নতুন করে কি ‘ফুলকি’ পরিবারে সংকট?
শেষবার জি বাংলার ‘যোগমায়া’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সুস্মিতা রায়কে। তবে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ‘যোগমায়া’। এছাড়াও জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখেছেন দর্শকেরা, তবে এই ধারাবাহিকে গল্প নতুন মোড় নেওয়ায় পুরনো অনেক চরিত্রকেই এখন আর দেখা যায় না। এরপর নতুন কাজের জন্য দীর্ঘ অপেক্ষা করেছেন সুস্মিতা, অবশেষে আবার পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘ফুলকি’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে সুস্মিতাকে, সম্ভবত আগামীকাল থেকেই শুরু হবে শুটিং। তবে শুটিং শুরু হলে সেই চরিত্র সম্বন্ধে আরও বেশি করে জানতে পারবেন সুস্মিতা- এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
দীর্ঘ আট মাস কেমন ভাবে কাটালেন তিনি? অভিনেত্রী বললেন, “ভাল কাজের অপেক্ষা তো অবশ্যই করেছি, তবে এই কয়েক মাস চুটিয়ে ভ্লগিং করেছি, পরিবারের সঙ্গে অনেক সময় কাটাতে পেরেছি। নিজেকেও সময় দিয়েছি। এখন শরীরচর্চায় মন দিয়েছি আমি, তাই ডায়েট মেনে নিয়ম করে খাওয়া দাওয়া করেছি। অবশেষে নতুন কাজ শুরু হচ্ছে। আমি দারুণ খুশি।” অভিনেতা-অভিনেত্রীদের জীবনের সঙ্গে ‘অপেক্ষা’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। যাঁরা বহুদিন ধরে কাজ করছেন, তাঁদের পক্ষে এই অন্তহীন অপেক্ষার সঙ্গে মানিয়ে নিতে পারা তুলনামূলক ভাবে সহজ। সুস্মিতাও তেমনই একজন অভিনেত্রী। এই কয়েক মাসের অপেক্ষায় নিজেকে নিজের মতো ভাল রাখার চেষ্টা করেছেন সুস্মিতা। অবশেষে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ এবং ফ্লোরে ফিরে শুটিং শুরুর অপেক্ষায় অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি