বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ মার্চ ২০২৫ ১৬ : ২২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ভেষজ জিনিস তৈরি করবে কথা। তাই দারুণ খুশি সে। কিন্তু গুহ বাড়ির বউ হয়ে কি নিজের ব্যবসা শুরু করতে পারবে সে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল চিত্রায়ন স্টুডিওতে, স্টার জলসার ধারাবাহিক 'কথা'র শুটিং ফ্লোরে।
খুনসুটিতে সাহেব-সুস্মিতা
দুপুরের খাবার খেয়ে সবে একটু চোখ জুড়িয়ে এসেছিল পর্দার 'এভি' ওরফে সাহেব ভট্টাচার্যের। কিন্তু তখনই পরবর্তী দৃশ্যের জন্য তৈরি হতে হবে। তাড়া দিয়ে গেলেন ফ্লোর ম্যানেজার। তাই মুখটা একটু ভার করেই নিচে নামলেন সাহেব। এসে যদিও 'কথা'র খিলখিল হাসিতে তাঁর মুখেও হাসি ফুটে উঠল। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, 'কথা' ওরফে সুস্মিতা দেকে সবসময় হাসিখুশি দেখা যায়। রেগে গেলে কী করেন সুস্মিতা? প্রশ্ন শুনেই মুখে হাত চাপা দিলেন সুস্মিতা। সাহেবের চটপট জবাব, "ও চুপচাপ থাকে। রেগে গেলে যারা চুপ হয়ে যায়, তাঁদের থেকে ভয়ঙ্কর কিছু নেই। এবার বুঝে নিন বাকিটা।" সাহেবের হাতে চিমটি কেটে সুস্মিতা বলেন, "একদম না। আমি খুব শান্ত, রেগে যাই না। সবসময় আমাকে বাজে মেয়ে প্রমাণ করে।" আস্তে করে সাহেব বলেন, "প্রমাণ করার কিছুই নেই যদিও।" এই জবাবের পুরস্কার হিসাবে সুস্মিতার থেকে আরও কয়েক ঘা জুটলো সাহেবের।
টিকে থাকার লড়াই
ধারাবাহিকের গল্প মানেই শাশুড়ি-বউমার লড়াই। এখানে একেবারে উল্টো। সুস্মিতার বাস্তবে কেমন শাশুড়ি চাই? একটু চুপ করে থেকে নায়িকার জবাব, "শাশুড়ি শব্দটাই বেশ জটিল। তবে 'কথা'র শাশুড়ির মতো যদি হয়, তাহলে তো খুব ভাল।" সাহেবের কথায়, "পরিবারে একজন একটু গণ্ডগোল না পাকালে ঠিক জমে না। আমাদের এখানে যেমন 'কথা'। সবসময় কিছু না কিছু করছেই। এটাই মনে হয় দর্শকের পছন্দের জায়গা। এখন টিআরপির ওঠাপড়ায় অনেক মন্তব্য ভেসে আসছে। কিন্তু আমার মনে হয়, লড়াই করে টিকে থাকতে হলে একটু ওঠাপড়ার প্রয়োজন আছে। নয়তো তাগিদটা নষ্ট হয়ে যায়।"
এর মধ্যেই লাইট জ্বলে উঠল ফ্লোরে। এবার শুরু হাঁক ডাক। দৌড়ে ফ্লোরে ঢুকলেন সাহেব-সুস্মিতা। কিন্তু স্ক্রিপ্টটা যে পাঁচিলে পড়ে রইল! একটু পড়ে ছুটতে ছুটতে এলেন সাহেব, স্ক্রিপ্ট নিয়ে যাওয়ার সময় ঝটতি জবাব, "এভাবেই নায়িকা খাটায় আমায়,বিনা শর্তে!"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি