শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ মার্চ ২০২৫ ১৬ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ম্যাচের মোক্ষম সময়ে তিন-তিনটি উইকেট নিয়ে কেকেআরের রানের গতি থামিয়ে দেন ক্রুনাল পাণ্ডিয়া। কেকেআর-কেও ভয়ঙ্কর হতে দেননি হার্দিকের দাদা। সেই ক্রনাল পাণ্ডিয়াই বাউন্সার দিয়ে বসলেন কেকেআরের সবথেকে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে।
কেকেআরের ১২-তম ওভারের ঘটনা। হেলমেট ছাড়া ক্রিজে এসেছিলেন ভেঙ্কটেশ। ক্রুনাল পাণ্ডিয়া তাঁকে বাউন্সার দিয়ে বসলেন। ভেঙ্কটেশ আইয়ার আগে থেকেই বলের লাইন বুঝতে পেরেছিলেন। নিজেকে সরিয়ে নেন আইয়ার।
পরের বলেই হেলমেট পরে নেন তিনি। ক্রনালের শিকার হন আইয়ার। খেলার শেষে ক্রনাল পাণ্ডিয়াকে বলতে শোনা গিয়েছে, ''ওয়াইড ইয়র্কার হোক অথবা বাউন্সার অথবা যদি অন্য কোনও অস্ত্র থাকে ঝুলিতে, তাহলে তা ব্যবহার করব না কেন?''
ভেঙ্কটেশ আইয়ারকে ফেরানোর আগে ক্রনাল ফেরান রাহানেকে। পাণ্ডিয়াকে বলতে শোনা গিয়েছে, ''পেসাররা বলের গতি পরিবর্তন করে। আমিও বলের গতিতে হেরফের ঘটাই। জিতেশ জানে আমি কী করব।''
৫.৭৫ কোটি টাকার বিনিময়ে ক্রনাল পাণ্ডিয়াকে দলে নেয় আরসিবি। পাণ্ডিয়া জানেন আরসিবি-তে কী পরিমাণ সমর্থন পাবেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমি দলে যোগ দেওয়ার পরই উপলব্ধি করতে পারি কী পরিমাণ উন্মাদনা রয়েছে। ঘরোয়া ক্রিকেটেও সমর্থকদের প্রবল সমর্থন রয়েছে। ভক্তরা আরসিবি-র নাম ধরে চিৎকার করে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি