শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৩ মার্চ ২০২৫ ১৪ : ৫৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সকালের শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। পুরোটা বোঝা না গেলেও কিছু একটা ইঙ্গিত তো পাওয়া যায়।
ইডেন গার্ডেন্সের বিরাট কোহলির ব্যাটিং দেখে অনেক দলের বোলারদেরই রাতের ঘুব উবে যাবে।
৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ জেতে আরসিবি। শুধু কোহলিতে রক্ষে ছিল না, সঙ্গী ছিলেন সল্ট। এই দুইয়ের যুগলবন্দিতে নাজেহাল হয়ে যায় কেকেআর।
সল্ট ও কোহলিকে সামলাতে বরুণ চক্রবর্তীকে আক্রমণে আনেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। আরসিবির ইনিংসের তখন চতুর্থ ওভার। তবুও থামানো যায়নি দু'জনকে।
কোহলি দুরন্ত কিছু শট খেলেন ইডেনে। স্ট্রেট ব্যাটে লং অন, লং অফের উপর দিয়ে শট খেলেন। পুল মারতে দেখা যায় কিং খানকে। তবে যে শট কোহলি খেলার পরে সবাই মনে করছেন, এই শট এবার বোলারদের ভোগাবে, তা হল স্লগ সুইপ।
স্পিনারদের বশ মানাতে কোহলি স্লগ সুইপের রাস্তা নেন। স্পিনের বিরুদ্ধে এই স্লগ সুইপই কোহলির আসল অস্ত্র বলে মনে করেন অনেকে। ইডেনে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের বিরুদ্ধে এই স্লগ সুইপ মারতে দেখা গিয়েছে বিরাটকে। সাধারণত কোহলিকে দেখা যায় স্ট্রাইক রোটেট করতে। তাঁর সঙ্গী এসে বড় শট খেলেন।
এই স্লগ সুইপ শট নিয়ে ম্যাচের শেষে আলোচনা করতে দেখা যায় অভিনব মুকুন্দ ও শিখর ধাওয়ানকে। কোহলির ইনিংস নিয়ে পরবর্তীতে আলোচনা করেন তাঁরা। তাঁদেরও মনে হয়েছে, এই স্লগ সুইপ বিপক্ষের বোলারদের সমস্যায় ফেলবে।
খেলার শেষে অভিনব মুকুন্দ জিজ্ঞাসা করেন শিখর ধাওয়ানকে, ''অধিনায়ক হিসেবে আপনি চিন্তা করছেন স্পিন দিয়ে কোহলিকে শান্ত রাখবেন। কিন্তু স্পিনের বিরুদ্ধেও সমান স্বচ্ছন্দ কোহলি, তাহলে ক্যাপ্টেনের কী করার আছে? এই স্লগ সুইপ শট কোহলির কাছ থেকে বিশেষ দেখা যায় না।'' ধাওয়ান বলেন, ''সুইপ বেশি মারে না কোহলি। স্লগ সুইপও খুব কম দেখা গিয়েছে কোহলির ব্যাট থেকে। স্পিনারদের কাজ কঠিন হচ্ছে। আগে স্ট্রাইক রোটেট করত কোহলি। এবার যদি ও স্লগ সুইপের রাস্তা নেয়, তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কোহলি।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি