শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Argentina wins against Uruguay in World Cup qualifier

খেলা | মেসি-সহ একাধিক ফুটবলার নেই, উরুগুয়েকে হারিয়ে মূলপর্বের দোরগোড়ায় আর্জেন্টিনা

KM | ২২ মার্চ ২০২৫ ০১ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বল দখলে এগিয়ে ছিল  উরুগুয়ে। সুযোগ বেশি তৈরি করল আর্জেন্টিনা। এই হল চুম্বকে বিশ্বকাপের যোগ্যতা পর্বে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ। আর্জেন্টিনার তৈরি করা একাধিক সুযোগের মধ্যে মাত্র একটির সদ্ব্যবহার হল। ডি-বক্সের বাইরে থেকে দুরন্ত শটে উরুগুয়ের জাল কাঁপান আলমাদা। 

উরুগুয়ের ঘরের মাঠে ম্যাচ জিতে ২০২৬ বিশ্বকাপ কাপের চূড়ান্ত পর্বে প্রায় পৌঁছেই গেল আর্জেন্টিনা। 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শনিবার ১-০ গোলে আর্জেন্টিনা হারাল উরুগুয়েকে। বুধবার ব্রাজিলের বিরুদ্ধে কেবল এক পয়েন্ট পেলেই নীল-সাদা জার্সিধারীরা পৌঁছে যাবে মূলপর্বে। 

লিওনেল মেসি, লাউতেরো মার্টিনেজ, পাওলো দিবালা-সহ বেশ কয়েকজন তারকা ছিলেন না আর্জেন্টিনা দলে। রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার উপরে আক্রমণ শানাতে থাকে উরুগুয়ে। 

উরুগুয়ের আক্রমণ থেকে বাঁচতে আর্জেন্টিনা তখন দাঁতে দাঁত চেপে ডিফেন্স করতে থাকে। প্রথমার্ধে দুই দলই আক্রমণ করলেও কেউই গোল করতে পারেনি। 

খেলার ৪৮ মিনিটে আলমাদার শট কোনও রকমে বাঁচান রোচেত। তার পরেও দুই দল আক্রমণ-প্রতি আক্রমণ করলেও গোল হয়নি। ৬৮ মিনিটে আলমাদার শট জড়িয়ে যায় উরুগুয়ের জালে। 

বাকি সময়ে কোনও দলই আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি। খেলার একেবারে শেষ লগ্নে লাল কার্ড দেখেন আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। 

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। দু' নম্বরে ইকুয়েডর। তিনে ব্রাজিল। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে উরুগুয়ে ও প্যারাগুয়ে। পরের ম্যাচে বলিভিয়া পয়েন্ট হারালেই আর্জেন্টিনা পৌঁছে যাবে মূলপর্বে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া