শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | IPL Auction: নিলামে চমক, মুহূর্তে কোটিপতি আনক্যাপড সমীর রিজভি, কুমার কুশাগ্র, শুভম দুবে

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯ : ৩৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে চমক সমীর রিজভি এবং শুভম দুবে। ৮.৪০ কোটিতে প্রথমজনকে কিনল চেন্নাই সুপার কিংস। ২০ লক্ষ বেস প্রাইজ থেকে প্রায় সাড়ে আট কোটিতে দর উঠল "ডানহাতি রায়নার।" ঘরোয়া ক্রিকেটে এই নামেই পরিচিত সমীর রিজভি। দ্বিতীয়জনকে ৫.৮০ কোটিতে নিল রাজস্থান রয়্যালস। এতদিন রাজ্য স্তরেই এই নামগুলো সীমাবদ্ধ ছিল। আজ মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কোটিপতি হলেন দুই আনক্যাপড প্লেয়ার। এই দু"জনকে নিয়ে যে ফ্র্যাঞ্চাইজি‌গুলোর মধ্যে আগ্রহ থাকবে সেটা আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এদের নিয়ে নিলামের টেবিলে যে ঝড় উঠবে, সেটা কেউ ভাবতে পারেনি। মাত্র ২০ বছর বয়সে উত্তরপ্রদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে সাফল্য পেয়েছেন সমীর। গতবছর উত্তরপ্রদেশের টি-২০ লিগে সবচেয়ে বেশি ছয় মেরেছেন। এদিন নিলামেও ছক্কা হাঁকালেন। তাঁকে নিয়ে বেশ কিছুক্ষণ লড়াই চালায় ফ্র্যাঞ্চাইজিরা। শেষমেষ ঠিকানা হল ধোনির চেন্নাইয়ে। ঘরোয়া ক্রিকেটে ফিনিশার হিসেবে আখ্যা পাওয়া শুভমকে নিল রাজস্থান। মুস্তাক আলিতে ২২১ রান করেছেন বিদর্ভের ক্রিকেটার। বড় অঙ্কে তাঁকে কিনল রাজস্থান। আরও এক তরুণ ক্রিকেটার কুমার কুশাগ্রকে নিয়ে নিলামের টেবিলে ঝড় ওঠে। শেষমেষ ৭.২০ কোটিতে তাঁকে নিল দিল্লি ক্যাপিটালস। ২০ লক্ষ বেস প্রাইজ থেকে ১৯ বছরের ঝড়খন্ডের উইকেটকিপার ব্যাটারকে বিশাল অঙ্কে নিল সৌরভ, পন্টিংয়ের দল। ৭.৪০ কোটিতে শাহরুখ খানকে নিল গুজরাট টাইটান্স। ৪০ লক্ষ বেস প্রাইজ থেকে বড় অঙ্কে বিক্রি হলেন তিনি। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া