শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২২ মার্চ ২০২৫ ২২ : ৪০Krishanu Mazumder
কলকাতার আকাশ গোমড়া থোরিয়াম। কালো মেঘ, থমথমে আবহাওয়াকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শহর তৈরি হচ্ছে আইপিএলের মেগা শোয়ের জন্য। ইডেনে একটু পরেই মঞ্চ মাতাবেন 'কিং খান', আর বাইশ গজে 'কিং কোহলি'।
রবিবাসরীয় আইপিএলে মাহি-ম্যাজিকের অপেক্ষায় দেশ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
সেই মহাম্যাচের আগে রাঁচি নিবাসী (তিন মাস ধরে কলকাতায় রয়েছেন) কেশব বন্দ্যোপাধ্যায়কে যখন ফোনে ধরল আজকাল ডট ইন, তখন তিনি আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ইডেনমুখী। গোটা ভারত তাঁকে মহেন্দ্র সিং ধোনির গুরু হিসেবেই চেনে এবং মানে।
রাস্তায় যেতে যেতেই আজকাল ডট ইন-এর সঙ্গে আড্ডায় মেতে উঠলেন কেশব বন্দ্যোপাধ্যায়। শিষ্যকে নিয়ে আগের মতোই আবেগপ্রবণ তিনি। মাহির কথা শুরু হলে মনে হয় চলতেই থাকুক। কেশববাবু বললেন, শুনলেন কৃশানু মজুমদার।
আপনি তো এখন ইডেন যাচ্ছেন?
কেশব-হ্যাঁ, সমস্যা নেই। বলুন। আচ্ছা, গাড়িটা কোথায় পার্ক করবো বলুন তো? মহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে রাখি। তার পরে না হয় হাঁটতে হাঁটতে ইডেনে চলে যাব।
সে কী! হাঁটতে হাঁটতে ইডেন যাবেন? সবাই তো চিনে ফেলবেন। মবড হয়ে যাবেন তো?
কেশব-(হাসতে হাসতে) কেউ চিনবে না। আমি তিন মাস ধরে কলকাতায় রয়েছি। যেখানে থাকি, সেখানেই আমাকে কেউ চেনেন না।
আচ্ছা একটা কথা বলুন তো। শিষ্যের উপরই বেশি আলো পড়ে। শিষ্যের আলোর ছটাতেই গুরু আলোকিত হন। আপনার কি মনে হয়, পর্যাপ্ত আলো আপনার উপরে এসে পড়ল না?
কেশব- না, না। কে বলল? এই তো আপনি ফোন করলেন। গোটা দেশ আমাকে বিলক্ষণ চেনে। আলো না পড়লে কি কেউ জানত আমার কথা?
আজ আইপিএলের উদ্বোধন। রবিবার দেশের শ্বাসপ্রশ্বাসে কেবল একটাই নাম শোনা যাবে-মহেন্দ্র সিং ধোনি।
কেশব- (প্রশ্ন থামিয়ে দিয়ে) মাহি এখন লিজেন্ড। আইপিএলের লিজেন্ড। সবার ঊর্ধ্বে ও। সব প্লেয়ারকেই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে হবে। এটাই নিয়ম। তবে মাহি মাঠে থাকা মানে সবার কিছু না কিছু শেখা। নিজের টিম যেমন শিখবে, অন্য দলও শিখবে। মহেন্দ্র সিং ধোনির কাছে সবাই সমান। দলমত নির্বিশেষে মাহি সবাইকে পরামর্শ দেয়। সবার কাছে এগিয়ে যায়। এখানেই তো ওর মহত্ব। এর জন্যই মহেন্দ্র সিং ধোনি লিজেন্ড।
সবাই বলছেন, এটাই হয়তো এমএস ধোনির শেষ আইপিএল। আপনি গুরু হিসেবে শিষ্যের কাছ থেকে কী গুরুদক্ষিণা চান?
কেশব-কোনও গুরুদক্ষিণা চাই না। মাহির আর নতুন করে কী পাওয়ার আছে? সবই পাওয়া হয়ে গিয়েছে। এবারের আইপিএলে ধোনি শিশুদের মতো খেলবে। শিশুরা যেমন খেলা উপভোগ করে, মাহিও তাই করবে। তবে কত নম্বরে ব্যাট করতে নামবে, তা পুরোটাই নির্ভর করছে দলের উপরে। সাত-আট নম্বরে হয়তো ব্যাট করতে নামতে পারে। সেদিন সিএসকে-র অনুশীলন দেখছিলাম। ওর কিপিং দেখে বেশ ভাল লাগল। বেশ ফিট দেখলাম।
মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে সবাই হেলিকপ্টার শট দেখতে চান। অল্প বলে চটজলদি রান করবেন, সেটা দেখার জন্যই সবাই টিভি খুলে বসবেন, মাঠেও ভক্তরা ভিড় জমাবেন ধোনি-ম্যাজিক দেখার জন্যই। সাত-আট নম্বরে ব্যাট করতে নামলে 'মাহি মার রাহা হ্যায়' ধ্বনি তো উঠবেই না।
কেশব-মনে রাখতে হবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সবাই চাইবে আমার দল জিতুক। সেখানে মহেন্দ্র সিং ধোনি কী শট মারছে, সেটা বড় ব্যাপার নয়। ম্যাচের পরিস্থিতি যেরকম হবে, সেই অনুযায়ী ধোনি ব্যাট করতে নামবে। এতদিন ধরে খেলছে মাহি। ম্যাচ রিডিং ওর থেকে ভাল কে জানে!
একটা অন্য প্রশ্ন করি। যে অর্থ এবার ধোনি (৪ কোটি)পাচ্ছেন, তা কিন্তু মোটেও ধোনি-সুলভ নয়। আপনার কী মত?
কেশব-মহেন্দ্র সিং ধোনি এমন একজন প্লেয়ার, যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্র্যাঞ্চাইজিকে ধরে রেখেছে। ফ্র্যাঞ্চাইজির জন্য স্বার্থত্যাগ করেছে। ধোনিকে কি টাকা দিয়ে বিচার করা যায়? নাকি করা উচিত? বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা উপার্জন করে ধোনি। ওর কাছে অর্থ এখন আর বড় ব্যাপার নয়। মাহি অর্থের জন্য খেলছেও না। ওর কাছে সবার আগে চেন্নাই সুপার কিংস।
রাঁচির ছেলে হয়ে চেন্নাইয়ের হৃদয় জিতে নিয়েছে। চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি। খেলা ছেড়ে দেওয়ার পরে চেন্নাইয়ের মন্ত্রী হিসেবে কি দেখতে পারি আপনার শিষ্যকে?
কেশব- (থামিয়ে দিয়ে) রাজনীতি থেকে বহু দূরে মাহি। সেরকম যদি হতো তাহলে তো ঝাড়খণ্ডেই ও নেতা-মন্ত্রী হয়ে যেতে পারত। ওর বিরুদ্ধে যিনিই প্রার্থী
হিসেবে দাঁড়াতেন, মানুষ তাঁর দিকে ফিরেও চাইতেন না। ধোনি রাজনীতি থেকে শত হস্ত দূরে।
গোটা দেশের জল্পনায় ধোনি। এবারই হয়তো শেষবার।
কেশব-হতে পারে। নাও হতে পারে। ধোনি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ আপনাকে দিতে পারবে না।
এবার সম্পূর্ণ অন্য একটা কথা জিজ্ঞাসা করি। রোহিত শর্মার কোচ দ্রোণাচার্য....
কেশব- (প্রশ্ন শেষ করতে না দিয়ে)আপনার প্রশ্ন বুঝেছি। মহেন্দ্র সিং ধোনির কোচ দ্রোণাচার্য সম্মান পাননি। আপনারা সম্মান দিলে ওটাই যথেষ্ট। আপনারা মানে জনতা। আমাকে যদি তাঁরা ভালবাসেন, তাহলেই সেটা আমার কাছে বড় পুরস্কার।
আপনি নিজে কেশব বন্দ্যোপাধ্যায় হয়ে থাকতে চান নাকি মাহির কোচ? কোনটা বড় পরিচয়?
কেশব- প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব পরিচয় থাকে। আগে নিজের নাম। পরে তাঁর কর্ম। আপনারও তাই আছে, ভেবে দেখুন। আমিও প্রথমে কেশব বন্দ্যোপাধ্যায়। পরে আমার কাজ। কেউ বিশ্বাস করুক বা না করুক, মানুক চাই না মানুক, নিজের ঢাক নিজে পেটাবো না। সিনেমায় আমাকে দেখিয়েছে, মাহি আমাকে সম্মান দিয়েছে, গোটা ভারতবর্ষ জানে আমার কথা। এখন আর নিজেকে প্রমাণ করার কিছু নেই।
প্রমাণ করার কথা বলছিই না...
কেশব- আপনি বড় পাওনার কথা বলছিলেন। আমার কাছে বড় পাওনা বলে কিছু হয় না। আমি সবার মাঝে থেকে যেতে চাই। ভালবাসা পেতে চাই। গোটা দেশ আমাকে ভালবাসে, আমাকে শ্রদ্ধা করে। সেই পুরস্কার সব থেকে দামী।
শেষ প্রশ্ন। আপনিও নিশ্চয় ইডেনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। রবিবারের ম্যাচ কী হতে পারে? চেন্নাই নাকি মুম্বই? কে জিতবে?
কেশব-চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে ম্যাচ। জেতা উচিত সিএসকের। শিষ্যের কাছ থেকে জয় ছাড়া আর কী চাইতে পারি! জিতে শুরুটা ভাল করে করুক। অল দ্য বেস্ট মাহি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি