বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রেরণা নয়, 'অনুরাগের ছোঁয়া'র অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ইউটিউবার সৈকত দে! জানেন কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মার্চ ২০২৫ ১৯ : ০২Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: টলিউডে আবার নতুন প্রেম। প্রেরণা নয়, বাস্তবে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৈকত দে। সামাজ মাধ্যমে প্রথমবার নিজেদের প্রেমের কথা জানিয়েছেন যুগল।

বেশ কয়েক মাস আগে সমাজ মাধ্যমে একটি বিয়ের ছবিকে ঘিরে তোলপাড় শুরু হয়। জনপ্রিয় দুই ইউটিউবার প্রেরণা দাস এবং সৈকত দে নাকি বিয়ে করেছেন! বিয়ের সেই সব ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়। যদিও কয়েকদিনের মধ্যে আসল ঘটনা সামনে আসে। জানা যায়, এক মিউজিক্যাল ভিডিওর জন্যে বিয়ের দৃশ্যে অভিনয় করেন তাঁরা। প্রেরণা ও সৈকত জানান, তাঁরা দু’জনে খুব ভাল বন্ধু। তবে এবার বাস্তবেই সৈকত দে কার সঙ্গে প্রেম করছেন তা প্রথমবার প্রকাশ্যে এল। 

এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের সোনা অর্থাৎ নিশা পোদ্দারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৈকত। একাধিকবার তাঁরা একসঙ্গে ভিডিও করেছেন। প্রেম পর্ব অনেকদিন ধরে চললেও এতদিন সৈকত বা নিশা কেউই তা সামনে আনেননি। প্রথমবার সৈকতের জন্মদিনে বেশ কিছু মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান নিশা। এরপর দোলের পর আরও একটি পোস্টে তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন পর্দার ‘সোনা’। দু’জনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাগ করে নিশা লেখেন,'আমাদের ভালবাসার বিশুদ্ধতম রূপ'।

অভিনেত্রীর পোস্ট দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। যদিও কেউ কেউ লিখেছেন, সৈকতের পাশে প্রেরণাকে ছাড়া তাঁরা আর কাউকে ভাবতে পারেন না। তবে সেই সব প্রতিক্রিয়ায় সৈকত বা নিশা কেউই খুব একটা পাত্তা দিতে চান না। এদিকে বাস্তবে চুটিয়ে প্রেম করলেও 'অনুরাগের ছোঁয়া'র ‘সোনা’ ও ‘রূপা’র জীবনে ত্রিকোণ প্রেমের রহস্য ঘনাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া