শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শ্যামৌপ্তির সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন রণজয়? জন্মদিনে ফাঁস সত্যিটা!

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মার্চ ২০২৫ ১৫ : ৫২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: অনুরাগীদের সঙ্গে অন্যতম সেরা জন্মদিন কাটালেন অভিনেতা রণজয় বিষ্ণু। তাঁদের সঙ্গে সময় কাটালেন, তাঁদের হাতে বানানো পায়েস খেলেন। প্রিয় অভিনেতাকে এদিন বিশেষ দাবি করে বসলেন অনুরাগীরা। দাবি, খুব শীঘ্রই যেন শ্যামৌপ্তির সঙ্গে চার হাত এক করেন তিনি।  কবে আসতে চলেছে সেই বিশেষ দিন? এই প্রশ্নের উত্তর কি দিলেন রনজয়? 

 

 

ছোটবেলায় কখনওই জাঁকজমকভাবে জন্মদিন পালন করেননি রনজয়। পরিবারে তেমন আর্থিক স্বচ্ছলতা না থাকলেও এই বিশেষ দিনে তাঁর প্রিয় সব খাবার রান্না করা হত, এমনভাবেই ছোটবেলার জন্মদিনকে মনে রাখেন রণজয়। তাই কখনওই জন্মদিন নিয়ে তেমন মাতামাতি তিনি করেন না। তবে অনুরাগীদের কাছে তাঁর জন্মদিন যে কতটা বিশেষ, গত দু'বছর ধরে তা উপলব্ধি করতে পারছেন অভিনেতা। 

 


তাই এই বিশেষ দিনের কিছুটা সময় অনুরাগীদের সঙ্গে কাটানোর চেষ্টা করেন তিনি। এদিন অনুরাগীরা নিজের হাতে রান্না করে আনলেন পায়েস, সঙ্গে নানা উপহার। তবে এই ভালবাসাটাই জন্মদিনের সেরা উপহার বলে মনে করেন রণজয়। এদিন রনজয়কে পাশে পেয়ে শ্যামৌপ্তির সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুললেন অনুরাগীরাই। 'অনুজ-গুড্ডি' জুটিকে বাস্তবেও তাঁরা দেখতে চান এবং কবে সেই বিশেষ দিন আসতে চলেছে তা জানতে চাইলেই লজ্জায় একদম লাল হয়ে ওঠেন রণজয়।

 


এই প্রশ্নের কোনও উত্তর দিতে না পারলেও রণজয়ের হাসিমুখ যেন বুঝিয়ে দিল অনেক কথাই। রণজয় বলেন, "বয়স বেড়ে যাওয়াকে খুব উপভোগ করি। কত অভিজ্ঞতা হচ্ছে প্রত্যেক বছর। জন্মদিন আমার কাছে আর পাঁচটা দিনের মতোই। কখনওই তেমনভাবে মাতামাতি করিনি। এই দিনছ যে এত মানুষের আশীর্বাদ ও ভালবাসা পাব তা ভাবতেও পারি না, এটাই আমার কাছে সবকিছু। জন্মদিনে নিজেকে একটি পাঞ্জাবী ও ঘড়ি উপহার দিয়েছি, ব্যস এটুকুই।"

 

 

বিয়ে নিয়ে প্রশ্ন করতেই কোনও উত্তর না দিয়ে শুধু হাসতে থাকলেন রণজয়। এদিন উপস্থিত ছিলেন তাঁর সহ-অভিনেত্রী শ্বেতাও। তাঁর কথায়, "শুধু এই দিনটা নয় প্রত্যেকটা দিন রণজয়দার ভাল কাটুক। যা চায় সেটাই যেন পায় এই শুভকামনা করি। আর খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুক, আমি নেমন্তন্ন পেলেই হল।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া