বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan s Sikandar Skips Grand Promotions Gears Up for a Digital Blitz

বিনোদন | আচমকা বাতিল ‘সিকান্দর’-এর বিরাট সব প্রচার অনুষ্ঠান! তাহলে ছবি প্রচারের ঝড় কোথায় তুলবেন সলমন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মার্চ ২০২৫ ০১ : ১৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সলমন খান, সাজিদ নাদিয়াদওয়ালা এবং এআর মুরুগাদোসের বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘সিকান্দর’ আসছে আগামী ৩০ মার্চ। কিন্তু ছবিমুক্তির মাত্র কয়েকদিন আগে জানা গেল, নিরাপত্তাজনিত কারণে ছবির প্রচার যথাসম্ভব সীমিত রাখা হচ্ছে! কিন্তু কেন? কারণ সলমনের নিরাপত্তা। বলি-তারকার নিরাপত্তার কারণেই তাঁর উপর বিরাট কড়াকড়ি রয়েছে। ফলে, অভিনেতা কোনও বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না। তবে তার জন্য কিন্তু মোটেই থেমে থাকছেন না তিনি! ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সলমন, যেখানে তিনি এই ছবির ব্যাপক প্রচার চালাবেন।

 

বিশেষ সূত্রে খবর, ‘সিকান্দর’-এর চূড়ান্ত ট্রেলারের মুক্তির তারিখ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী ২৩ অথবা ২৪ মার্চ মুক্তি পেতে পারে। আর এই ট্রেলার মুক্তি অনুষ্ঠান সম্পর্কিত সবচেয়ে বড় চমক? যে বিশাল ট্রেলার লঞ্চ ইভেন্টে ৩০,০০০ ভক্তের সমাগমের পরিকল্পনা ছিল, সেটিও বাতিল করা হয়েছে ‘টাইগার’-এর নিরাপত্তা কারণে।

 

পরিচালক এআর মুরুগাদোস নিশ্চিত করেছেন, ছবির চূড়ান্ত সম্পাদনা সম্পূর্ণ এবং ছবির মোট দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা ২০ মিনিট—প্রথমার্ধ ১ ঘণ্টা ১৫ মিনিট, দ্বিতীয়ার্ধ ১ ঘণ্টা ৫ মিনিট। তিনি আরও জানিয়েছেন, ছবির শেষ ট্রেলার প্রায় প্রস্তুত এবং এটি যে শুধু ধুন্ধুমার অ্যাকশন নয়, তার থেকেও বেশি কিছু। মুরুগাদোসের মতে, ‘সিকান্দর’ শুধুই একটি ম্যাস অ্যাকশন ফিল্ম নয়, বরং এটি প্রথম দিনের প্রথম শো দর্শকদের প্রত্যাশা পূরণ করতেই তৈরি করা হয়েছে!

 

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই নেটপাড়ায় জল্পনা চলছে সলমনের এই ছবি নাকি দক্ষিণী অভিনেতা বিজয়ের ছবি 'সরকার'-এর রিমেক। কারও কারও দাবি, রিমেক নয় বরং প্রবাসের 'সালার' ছবির অনুপ্রেরণা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ 'সিকান্দর'-এর পরিচালক এ আর মুরুগাদোস। তাঁর স্পষ্ট ভাষায় দাবি, " সিকান্দর কোনও রিমেক ছবি নয়। ছবির গল্প যেমন টাটকা তেমন এর প্রতিটি ফ্রেমও মৌলিক। কোনও ছবির কোনও অংশ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়নি এই ছবির ক্ষেত্রে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া