বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ২১ মার্চ ২০২৫ ০০ : ২৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেয়েছে পরিচালক পথিকৃৎ বসুর বহুচর্চিত ছবির প্রথম পোস্টার 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'। মুখ্যভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য-সহ এক ঝাঁক তারকা অভিনেতা। এই প্রথম এক ছবিতে মিঠুন-অঞ্জন। পর্দায় মিঠুনের স্ত্রী অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। এই পোস্টারেও একসঙ্গে হাজির তাঁরা।
পোস্টারে দেখা যাচ্ছে পার্কে একটি বেঞ্চে বসে রয়েছেন অঞ্জনা। তাঁর মুখে ফুটে উঠেছে একচিলতে অস্বস্তির সঙ্গে খানিক দ্বিধা। অভিনেত্রীর দু’পাশে বসে রয়েছেন মিঠুন ও অঞ্জন। মিঠুনের হাবভাবে যেখানে খানিক ফুটে উঠেছে তাঁর স্ত্রী-এর প্রতি ব্যাকুলতা, সেখানে অঞ্জন ধরা দিয়েছেন একেবারে নিজস্ব অঞ্জনময় ছন্দে। ঢেউখেলানো পাফড চুলের সঙ্গে হাওয়াই টি-শার্টে দুষ্টু হাসি হেসে অঞ্জন রয়েছেন অঞ্জনেই। বলাই বাহুল্য, পোস্টার থেকেই খানিক স্পষ্ট ছবিতে এই তিনজনের চরিত্রের আভাস। পরিচালক পথিকৃৎ বসুকে এই পোস্টার নিয়েই প্রশ্ন করেছিল আজকাল ডট ইন।
তিনি বললেন, “হ্যাঁ। খানিকটা তো বটেই। এই পোস্টারে চেষ্টা করেছি এই তিন মূল চরিত্র কেমন, তার প্রাথমিক আভাস দর্শককে দেওয়ার। ছবিতে মিঠুনদার চরিত্রটি বিচ্ছেদ চেয়েও দম্পতি মিলনের আশায় বছরের পর বছর পরস্পরের জন্য ‘অপেক্ষা’ করেছেন। তাঁর কাছে অপেক্ষাটাই ভালবাসা। অঞ্জনদা এই ছবিতে একটা চমক। গান তো গেয়েইছেন, পাশাপাশি ওঁর একটি অন্য রূপ দেখতে পাবেন দর্শক। এক নারী হৃদয়ের জন্য দুই প্রৌঢ়ের দ্বন্দ্ব এ ছবির প্রধান উপজীব্য। তার উপর এই দুই পুরুষ সম্পূর্ণ বিপরীত মেরুর।” আর অঞ্জনা বসু? কেন তিনি এই ছবিতে প্রধান মহিলার চরিত্র হিসাবে আপনার ভাবনায় এসেছিলেন? পরিচালকের জবাব, “চেয়েছিলাম, যে মধ্যবয়সিনীকে নিয়ে এই দুই পুরুষের দ্বন্দ, তিনি যেন একইসঙ্গে আকর্ষণীয় হন এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হন। তাই অঞ্জনাদি।” তবে এই পোস্টারের পর যে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ আরও পোস্টার একে একে আসবে বাকি চরিত্রদের নিয়ে, সেকথাও জানাতে ভুললেন না তিনি।
উল্লেখ্য, আগেই শোনা গিয়েছিল এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। তা টের পাওয়া গেল ছবির পোস্টারেও। বাংলা নববর্ষের বদলে এ ছবি মুক্তি পাচ্ছে আগামী ১ মে। সম্প্রতি, ছবির কলাকুশলীদের সঙ্গে রং খেলে এই ছবির প্রচার শুরু করেছিলেন মিঠুন।
প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়ে এগোবে ছবির গল্প। এক দম্পতি মধ্যবয়সে আইনি বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। গল্পের অন্য পিঠে বর্তমান প্রজন্মের এক দম্পতির সম্পর্কের টানাপড়েনের ঘটনাও দেখানো হবে। এই জুটিতে ধরা দেবেন পরমব্রত-মধুমিতা। সত্যম এবং রোশনিকে দেখা যাবে মিঠুন-অঞ্জনার অল্প বয়েসের ভূমিকায়। ছবির চমক হিসাবে থাকছে অঞ্জন দত্তর কণ্ঠে একটি গান। গত বছর পুজোর সময় মুক্তি পায় পথিকৃৎ পরিচালিত ছবি ‘শাস্ত্রী’। সে ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি