বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

World Poetry Day:  Siddhant Chaturvedi on Poetry Passion and his Path to Stardom

বিনোদন | কবিতায় প্রেম, কথায় জাদু— বিশ্ব কবিতা দিবসে ‘গল্লি বয়’ সিদ্ধান্ত চতুর্বেদীর অজানা গল্প

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মার্চ ২০২৫ ২০ : ১৪Rahul Majumder

নিজস্ব সংবাদাতা: ২১ মার্চ ‘বিশ্ব কবিতা দিবস’। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করার জন্য ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ দিনটিকে 'বিশ্ব কবিতা দিবস' হিসেবে ঘোষণা করে।  কবিতা আমাদের চেতনাকে যে ভাবে জাগ্রত করে মননকে সমৃদ্ধ করে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জীবনে কবিতার অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ, এদিন তা জানালেন সিদ্ধান্ত চতুর্বেদী। জানালেন, জনপ্রিয় জাপানি কবিতার ধারা অনুযায়ী নিজের কবিতা লেখার কথাও।  


কৈশোর থেকেই কবিতার ছিল তাঁর নিত্যসঙ্গী। ১৫ বছর বয়সে প্রথম প্রেমে পড়া থেকে শুরু করে ‘গল্লি বয়’-এর মাধ্যমে বড়পর্দায় যাত্রাশুরুর করার আগের কঠিন সময়ে কবিতা ছিল তাঁর  আশ্রয়স্থল। বিশ্ব কবিতা দিবসে নিজের শব্দের সফর নিয়ে ভাবতে গিয়ে সিদ্ধান্ত বলেন, “এখনও স্পষ্ট মনে রয়েছে আমার প্রথম কবিতা লেখার কথা। তখন স্কুলে পড়ি, বয়স মাত্র ১৫। আর সাহিত্যের প্রতি প্রচণ্ড ভালবাসা ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিশ্বনীখ্যাত কবিতা  ‘ড্যাফোডিলস’-এর মতো নিজের একটি কবিতা লিখেছিলাম এবং সেটি একজনকে দিয়েছিলাম। মানে, সেই কবিতাটা ‘ড্যাফোডিলস’-এর নিজস্ব ভার্সন ছিল আমার। তবে যাকে দিয়েছিলাম, সেই মানুষটি ওই কবিতার পাতা নিজের কাছে রাখতে পারেনি, হয়তো তার অনুভূতিটা আমার মতো ছিল না। তখন থেকেই আমি লেখা শুরু করি — স্মৃতি হাতড়ে বললেন অভিনেতা।

 

'গেঁহরিয়া' ছবির অভিনেতা  আরও যোগ করেন, “পরে যখন অভিনয়ে আসি, কবিতা হয়ে ওঠে আমার থেরাপি। যখন যে পরিস্থিতির মধ্যে থাকতাম, সেটাই লিখতাম। তখন অবশ্য সমাজমাধ্যেমে পোস্ট করতাম না, কারণ জানতাম, কেউ পড়বে না।” তবে ‘গল্লি বয়’-এর সাফল্যের পর বদলে যায় পরিস্থিতি। সিদ্ধান্তের লেখা কবিতাগুলো যা মাঝে মাঝে তিনি সমাজমাধ্যমে শেয়ার করতেন, ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। এখন তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম পেজ ‘সিডি চ্যাটস’-এর রয়েছে ৩৪ হাজারের বেশি অনুরাগী।

 

এত ব্যস্ত শুটিং শিডিউলের মধ্যে কখন কবিতা লেখেন সিদ্ধান্ত? অভিনেতার জবাব, “আমি মূলত তখনই লিখি, যখন ফ্লাইটে থাকি বা মুম্বইয়ের ট্র্যাফিকে আটকে যাই। আমি শুধু ইনস্টাগ্রামের জন্য পোস্ট করি না, আমি লিখি যাতে মানুষ সেই কবিতার সঙ্গে নিজেকে মেলাতে পারে। আজকের দিনে মানুষের মনোযোগ খুব কম সময়ের জন্য থাকে, তাই বেশি হাইকু লেখার চেষ্টা করি। যখন মানুষ আমার উক্তি বা কবিতা নিয়ে মেসেজ পাঠায় (এবং প্রচুর পাঠায়), তখন ভাল লাগে। বুঝতে পারি, আমার ভাবনার দিকটা তাহলে মোটামুটি ঠিক পথেই এগোচ্ছে।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া