শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অবশেষে মিটল বিতর্ক, আগামী অলিম্পিকে দেখা যাবে এই বিশেষ খেলাটি, অনুমোদন দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

Kaushik Roy | ২১ মার্চ ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: যাবতীয় বিতর্ক মিটিয়ে অবশেষে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হল বক্সিং। বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে সোমবার আইওসির এক্সিকিউটিভ বোর্ড ওয়ার্ল্ড বক্সিংকে এই খেলাটির নয়া পরিচালন সংস্থা হিসেবে স্বীকৃতি দেয়। আগামী অলিম্পিকে বক্সিং অন্তর্ভুক্ত করতে হলে এই স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। ১৯০৪ সাল থেকে অলিম্পিকের অংশ হয়ে আসছে বক্সিং।

 

শুধুমাত্র ১৯১২ সালে স্টকহোম গেমসে এটি সুইডিশ আইনের কারণে নিষিদ্ধ হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বক্সিংয়ের আন্তর্জাতিক পরিচালন সংস্থাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। রাশিয়া-নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের আর্থিক, প্রশাসনিক এবং নৈতিক সমস্যা ঘিরে প্রশ্ন ওঠে। সে কারণে টোকিও এবং প্যারিসে নিজেদের উদ্যোগেই অলিম্পিকে বক্সিংয়ের আয়োজন করেছিল আইওসি। কিন্তু লস অ্যাঞ্জেলসের আগে অলিম্পিকের নিয়ামক সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যদি বক্সিংকে ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে হয়, তবে যত তাড়াতাড়ি সম্ভব নতুন পরিচালন সংস্থা তৈরি করতে হবে।

 

গত মাসেই আইওসি ওয়ার্ল্ড বক্সিংকে সাময়িকভাবে স্বীকৃতি দিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার নিজেদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই সংস্থাকে বক্সিং পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অলিম্পিক কমিটির তরফে। ওয়ার্ল্ড বক্সিংয়ের প্রেসিডেন্ট বোরিস ভ্যান ডের ভোর্স্ট এক বিবৃতিতে বলেন, আইওসির এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ। ২০২৮ অলিম্পিকে বক্সিং ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে তার মান রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।' এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়নরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া