বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ মার্চ ২০২৫ ১৯ : ০৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: গত বছর মুক্তি পাওয়ার পর থেকেই চারপাশে ছিল শুধুই ‘কল্কি’র জয়জয়কার! তার জেরেই মাত্র ১১ দিনে ২০০ কোটি ছাপিয়ে গিয়েছিল এ ছবির বক্স অফিস কালেকশন। শুধু তাই নয়, এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির রেকর্ডও ভেঙে দিয়েছিল 'কল্কি'! দক্ষিণী সুপারস্টার প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে, নানা ভাষায়। এবার এই ছবির সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন পরিচালক নাগ অশ্বিন। সাফ সাফ জানিয়ে দিলেন এই ছবির সিক্যুয়েল নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি। এবং এই ছবিতে প্রভাসের চরিত্রটি আরও বেশি করে জায়গা দখল করে থাকবে এবারে।
পাশাপাশি আরও জানালেন, ‘কল্কি’ ছবিতে মূলত অশ্বত্থামা (অমিতাভ বচ্চন) এবং সুমতি-র (দীপিকা পাড়ুকোন) চরিত্র দু'টির প্রেক্ষাপটের কথা বলা হয়েছে। এবং সে সূত্রেই গল্প এগিয়েছে। তাই প্রবাসের চরিত্রটিকে খুব বেশিক্ষণ পর্দায় দেখা যায়নি। কিন্তু এবারে যাবে। ‘কল্কি’র সিক্যুয়েল মূলত প্রভাস এবং অমিতাভকে কেন্দ্র করেই এগোবে। পাশাপাশি থাকবে ততটাই অ্যাকশন। জানিয়ে রাখা ভাল, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই 'কল্কি র সিক্যুয়েলের শুটিং শুরু হয়ে যাবে।
উল্লেখ্য, কল্কি তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন প্রথম সারির বহু অভিনেতারা। পরিচালক রাজামৌলিও ছিলেন একটি চরিত্রে। পাশাপাশি এই ছবির অত্যাধুনিক ভিএফএক্স প্রশংসিত হয়েছে অনুরাগীমহলে। সমালোচকদের মতে, বিনোদনের সমস্ত উপকরণ মজুত রয়েছে এই ছবিতে। সিনেমার ম্যাজিক বলে যদি কিছু থাকে, তবে সেটা এই ছবিই। পুরাণ ও কল্পনাময় ভবিষ্যৎ ফুটিয়ে তুলতে এক অসাধারণ চিত্রনাট্য সাজিয়েছেন অশ্বিন। অনেকেই মনে করছেন এই ছবি দর্শক অনেকদিন মনে রাখবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি