শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ২০৩০ কমনওয়েলথ গেমস হবে ভারতে?‌ দরপত্র জমা দিল ক্রীড়ামন্ত্রক 

Rajat Bose | ২১ মার্চ ২০২৫ ১৬ : ৩০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ২০৩৬ সালের অলিম্পিক ভারতে আয়োজন করতে চায় দেশের অলিম্পিক সংস্থা। কিন্তু তার আগেই ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়ে যেতে পারে ভারত। আয়োজক শহর হতে পারে আমেদাবাদ। ৩১ মার্চ আবেদন জানানোর শেষ দিন। 


বিপুল খরচের জন্য ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। পরিস্থিতি বুঝে আসরে নেমে পড়েছে ভারত। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস গুজরাটের আমেদাবাদ শহরে করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এমনটাই সূত্রের দাবি।


প্রসঙ্গত, কমনওয়েলথ গেমসের জনপ্রিয়তা আর আগের মতো নেই। তার উপর রয়েছে বিপুল খরচ। এই খরচের কথা ভেবেই ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। পরে সেই গেমস আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসগো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবে না। ২০৩০ কমনওয়েলথ গেমসেও একই পরিস্থিতি। ২০৩০ সালের আগস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল কানাডার অ্যালবার্টায়। কিন্তু খরচের ভয়ে তারাও সরে দাঁড়িয়েছে। ফলে ২০৩০ কমনওয়েলথ গেমস আদৌ হবে কী না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি ঘুরে গেছে। ভারত আয়োজনে আগ্রহ দেখিয়েছে।


কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্রের দাবি, ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চেয়ে দরপত্র জমা দিয়েছে ভারত। আসর বসবে আমেদাবাদে। প্রসঙ্গত, ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। সূত্রের দাবি, ২০২৮–এর মধ্যে অলিম্পিক আয়োজনের মতো করে তৈরি হয়ে যাবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তার আগেই যদি কমনওয়েলথ গেমস আয়োজন করা যায় তো মন্দ কী!‌ 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া