শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২১ মার্চ ২০২৫ ১৫ : ৫৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: এবারের আইপিএলে একাধিক নিয়ম যেমন বদল হয়েছে। তেমনি বেশ কিছু নতুন নিয়মও এসেছে। যার মধ্যে অন্যতম হল ওয়াইড বল নির্ধারণের ক্ষেত্রে হক আই প্রযুক্তির ব্যবহার। বলা হয়েছে, এবারের আইপিএল থেকে অফস্টাম্পের বাইরের ওয়াইড এবং ব্যাটারদের মাথার উপর দিয়ে যাওয়া বলের ক্ষেত্রে ওয়াইড নির্ধারণ করতে হক–আই প্রযুক্তি ব্যবহার করা হবে।
সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ে অধিনায়কদের সঙ্গে বৈঠকে ১০টি দলকেই এটা জানিয়ে দেওয়া হয়েছে। গত আইপিএলে যে প্রযুক্তির মাধ্যমে কোমরের উপরে নো–বল নির্ধারণ করা হচ্ছিল, সেটাও কাজে লাগানো হবে। মাথার উপর দিয়ে যাওয়া বলের ক্ষেত্রে ওয়াইড হয়েছে কিনা, তা নির্ধারণ করা হবে ওই প্রযুক্তির মাধ্যমে। অন্যদিকে অফস্টাম্পের বাইরের বলের ক্ষেত্রেও নতুনভাবে প্রযুক্তিকে ব্যবহার করা হবে।
ব্যাটারদের মাথায় উপর দিয়ে যাওয়া বল ওয়াইড কিনা তা জানতে পপিং ক্রিজে দাঁড়িয়ে থাকা অবস্থায় ব্যাটারের মাথার উপর দিয়ে যখন বলটা যাবে, তখন হক–আইয়ের মাধ্যমে উচ্চতা মাপা হবে। দাঁড়িয়ে থাকা অবস্থায় পা থেকে মাথা পর্যন্ত ব্যাটারের যা উচ্চতা, সেটার সঙ্গে বলের উচ্চতা তুলনা করে দেখা হবে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারদের উচ্চতা আগে থেকেই নথিভুক্ত থাকবে। সেই তথ্য রাখা থাকবে ডেটাবেসে। আর কোনও খেলোয়াড়ের নথিভুক্ত উচ্চতার থেকে বলের উচ্চতা বেশি হয়, তাহলে ওয়াইড দেওয়া হবে।
হক আই প্রযুক্তির সাহায্যে অফস্টাম্পের বাইরের বলের ক্ষেত্রে ওয়াইডও নির্ধারণ করা হবে। অফস্টাম্পের বাইরের বলে ওয়াইড নির্ধারণের ক্ষেত্রে যে লাইন থাকে, সেটা ব্যাটারের নড়াচড়ার সঙ্গে পাল্টে যাবে। অর্থাৎ কোনও ব্যাটার যদি অফসাইডে এক ফুট সরে যান, তাহলে ওই লাইনও এক ফুট সরে যাবে। আর সেটা ব্যাটারের নড়াচড়ার সঙ্গে নির্ধারণ করে নেবে প্রযুক্তি। আর সিদ্ধান্ত নেওয়ার সময় প্রযুক্তির মাধ্যমে সেটা আম্পায়ারদের দেখানো হবে। প্রযুক্তি দেখেই আম্পায়ার জানিয়ে দেবেন ওয়াইড হয়েছে কিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি