শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতীয় ফুটবলে নবজোয়ার, টেকনো ইন্ডিয়ার সঙ্গে নয়া চুক্তি হতে চলেছে ম্যান সিটির, উপস্থিত থাকতে পারেন মমতাও

Kaushik Roy | ২০ মার্চ ২০২৫ ০৩ : ০৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের উন্নতিতে এবার নয়া উদ্যোগ। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব ঐতিহ্যবাহী ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের সঙ্গে চুক্তি হতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ ফুটবল ক্লাবের। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মুখ্যমন্ত্রী আগামী ২২ মার্চ লন্ডন যাচ্ছেন। জানা গিয়েছে, কিছুদিন আগে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের তরফে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সেই চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ম্যান সিটির লন্ডন অফিসে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে ম্যাঞ্চেস্টার সিটির। 

 

মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষরের সময়ে সেখানে উপস্থিত থাকার জন্য। সূত্রের খবর, ওই চিঠিতে কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়নের বিষয়ে জানানো হয়েছে। এই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান কর্তারা। চিঠির মাধ্যমে একটা বিষয় কার্যত স্পষ্ট, বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই তিনি ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের ডিরেক্টর–‌পার্টনার জোনাথন স্মিথকে চিঠি পাঠিয়েছেন।

 

সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। বিশ্ব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটি একটি উজ্জ্বল নাম। ফুটবল খেলার প্রতি আমাদের গভীর অনুরাগ রয়েছে। কলকাতা এবং ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে ফুটবল নিয়ে একসঙ্গে কাজ করলে তা খুবই উল্লেখযোগ্য বিষয় হবে। কিন্তু লন্ডনে আমার সময় কম থাকায় আপনাদের অফিসে এবার যেতে পারছি না। ২৫ মার্চ লন্ডনে একটি বাণিজ্য সম্মেলন রয়েছে। আমি খুবই খুশি হব, যদি সেখানে আপনারা আসেন, তাহলে সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে’।

 

প্রসঙ্গত, ভারতীয় ফুটবলের উন্নতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পার্টনারশিপে খাস কলকাতায় স্থাপিত হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির কোচরাই। আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হবে কোচেদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া