মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 একফ্রেমে রাহুলের

EXCLUSIVE: একফ্রেমে রাহুলের পাশে প্রিয়াঙ্কা-সহজ! সপরিবার জন্মদিন উদযাপনে ‘দুর্গরহস্য’র ‘অজিত’?

বিনোদন | EXCLUSIVE: একফ্রেমে রাহুলের পাশে প্রিয়াঙ্কা-সহজ! সপরিবার জন্মদিন উদযাপনে ‘দুর্গরহস্য’র ‘অজিত’?

নিজস্ব সংবাদদাতা | ১৭ অক্টোবর ২০২৩ ২২ : ৩৮Rishi Sahu
নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে তাঁর ‘দুর্গরহস্য’র প্রচারে যোগ দেওয়ার কথা ছিল। আসেননি ‘ব্যোমকেশ বক্সী’র প্রিয় বন্ধু ‘অজিত’। এদিন তাঁর জন্মদিন। বিশেষ দিনে তাঁর কোনও সাড়াশব্দ নেই! কোথায় গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়? রাতে সেই উত্তর মিলল। সম্ভবত, সপরিবার তিনি জন্মদিনের উদযাপনে ব্যস্ত ছিলেন। পাশে প্রিয়াঙ্কা সরকার, সহজ। একান্ত সেই ছবি ফাঁস। এই কারণেই কি এদিন প্রচারে দেখা যায়নি তাঁকে? ছবি পেয়ে যোগাযোগের চেষ্টা করেছিল আজকাল ডট ইন। ফোনে পাওয়া যায়নি ‘বার্থডে বয়’কে। কেবল স্ত্রী-ছেলেকে নিয়েই কি কেক কাটলেন অভিনেতা? ছবি বলছে তেমনটা নয়। রাহুলের বাড়িতে এদিন প্রিয়াঙ্কা-সহজের সঙ্গে ছিলেন রাহুলের মা, আত্মীয়া। তাঁদের সঙ্গে নিয়ে একফ্রেমে ধরাও দেন তিনি। সেই ছবি এখন ভাইরাল। সকাল থেকেই সামাজিক মাধ্যমে প্রচুর শুভেচ্ছা পেয়েছেন তিনি। ছোটপর্দার সহ-অভিনেতা থেকে কাছের বন্ধুরা সেই তালিকায়। রাহুল এদিন সাদা পোশাকে স্নিগ্ধ। ছেলে বাবার সঙ্গে রং মিলিয়ে সাদার উপরে সরু স্ট্রাইপ আঁকা টি শার্ট পরেছে। প্রিয়াঙ্কা ফুলছাপ কালো টপ। সব মিলিয়ে ছোট পরিবার সুখি পরিবারের ইঙ্গিত। কিছুদিন আগেই প্রাক্তন সন্দীপ্তা সেনের বিয়ের খবর নিয়ে কথা বলার সময় অবশ্য সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আজকাল ডট ইন জানতে চেয়েছিল, ‘বিশেষ বন্ধু’র বিয়ে, রাহুলের মনখারাপ? প্রশ্ন শুনে হেসে ফেলেছিলেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘মনখারাপ হবে কেন? এটা তো খুব খুশির খবর। আমার জীবনও তো পরিপূর্ণ। অনেক বছর পরে একমাত্র সন্তানের সঙ্গে পুজো কাটাতে পারব। স্ত্রী, পরিবার সঙ্গে থাকবে। এর জন্য আন্তরিক ধন্যবাদ সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের। আপাতত এই আনন্দেই মশগুল।’’ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া