বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rishav Basu shares his experience on working in Eken Babu in Benaras

বিনোদন | Exclusive: সত্যজিতকে শ্রদ্ধার্ঘ্য জানানো থেকে জন্ম-মৃত্যুর উপলব্ধি, বেনারসের স্মৃতিমেদুরতায় ডুব ঋষভের

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ০১ : ৩৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ফের বড়পর্দায় ফিরছেন ‘একেন বাবু’। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাচ্ছে বেনারসে।‌  সেখানেই ‘দি একেন: বেনারসে বিভীষিকা’র প্রথম দফার শুটিং চলেছে পুরোদমে । ‘বাপি’ ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, ‘প্রমথ’ ওরফে সোমক ঘোষ ও ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে এবার কাশী-রহস্যে দেখা যাবে অভিনেতা ঋষভ বসু-কে।  ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু। গোয়েন্দা গল্পে তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা এখনই খোলসা করতে চান না নির্মাতারা। তবে ঋষভের চরিত্রে থাকছে দারুণ চমক। 


এইমুহূর্তে এই ছবির কলকাতায় শুটিং শুরু হলেও কাশীধামের স্মৃতিমেদুরতা কাটেনি ঋষভের। আজকাল ডট ইন-এর সঙ্গে একান্ত আড্ডায় অভিনেতা জানালেন ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতার পাশাপাশি আপনমনে, খেয়ালখুশি মতো বেনারস পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। বেনারস যে কোনও ছবির সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বলেই বিশ্বাস করেন ঋষভ। অতীতে সেখানে গেলেও শুটিং করতে এই প্রথম কাশীধামে পা রেখেছেন অভিনেতা। ঋষভের কথায় –“এটা একেন সিরিজের তৃতীয় ছবি। এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা সত্যিই সৌভাগ্যের। বেশ লাগছে। আমি যদিও এই ছবির কেন্দ্রীয় চরিত্র নয়। তবে তাতে কিছু যায় আসে না এরকম অনসম্বল কাস্টের অংশ হওয়াটাও আনন্দের। আমার অভিনীত চরিত্রটি বিষয়ে খুব বেশি ভেঙে এখনই কথা বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, খুব গুরুত্বপূর্ণ। চমক আছে একটা। পরিচালক জয়দীপদা যেভাবে চেয়েছেন, আমি এই চরিত্রটিকে দর্শকের সামনে উপস্থাপন করি, সেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। ছবির একেবারে ক্লাইম্যাক্সে আমার চরিত্রের গুরুত্ব ভালভাবে টের পাবেন দর্শক।”

 

 

 

অল্প থেমে ঋষভ ফের বলা শুরু করেন – “বেনারস মানেই বাঙালি ছবিপ্রেমী দর্শকের কাছে 'জয় বাবা ফেলুনাথ' ছবির কথা মাথায় আসে। আমরাও কিন্তু সেই ছবির একাধিক লোকেশনে শুট করেছি। ওরকম গলি, কাশীর বিখ্যাত সব ঘটে শুট করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, কোথাও গিয়ে আমাদের ছবির সেইসব কিছু দৃশ্য, ফ্রেম দর্শকের মনে সত্যজিতের  জয় বাবা ফেলুনাথ-এর স্মৃতি খানিক উস্কে দেবে, ভাল লাগবে।” এক সাক্ষাৎকারে এই  ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাজস্থানে একেনের অভিযানে যেমন 'মহারাজা'কে সেলাম জানিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল, এ বারেও সেটা যেন পদে পদে থাকে, সে দিকে খেয়াল রাখব।’’

 


আর শুটিংয়ের ফাঁকে বেনারস ঘোরা হয়নি? প্রশ্ন শুনে অভিনেতার মুখে তখন সুখজাগানিয়া হাসি।  বলে উঠলেন – “কী বলছেন! বেনারসের এ গলি সে গলি পায়ে হেঁটে ঘুরেছি, মালাই দেওয়া লস্যি খাচ্ছি, ঘাটে বসে লেবু চা খেতে খেতে গম্বুজ থেকে একঝাঁক পায়রা ওড়া দেখা...কত বলব। আর, পায়ে  টানা হেঁটে বেনারসের এক ঘাট ধরে সোজা অন্য ঘটে চলে যাওয়া।  প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তা...এটা কিন্তু একটা প্রাপ্তি। মানে, কোনও কোনওদিন যখন আমার অংশের শুটিং রাত আটটা-নটার মধ্যে হয়ে গিয়েছে, আমি বসে না থেকে ঘাট ধরে হাঁটা শুরু করতাম। অল্প অল্প করে শান্ত হচ্ছে বেনারস, ফাঁকা ঘাট, গঙ্গার এলোমেলো হাওয়া, নিকষ কালো আকাশে ফুটে ওঠা একটা দু'টো তারা...অদ্ভুত অনুভূতি। কত গল্প, কত ধরণের মানুষ, হরেক কিসিমের জীবন। কথায় আছে, বেনারসের ঘাটে নাকি জন্ম থেকে মৃত্যু - এই বোধ উপলব্ধি করা যায়। খানিকটা তার স্বাদ পেয়েছি আমিও। কোনও ঘাট ধরে হাঁটতে হাঁটতে দেখেছি একটি কুকুর বসে রয়েছে তার সদ্যজাত কয়েকটি সন্তানের সঙ্গে, আবার তারপরেই মণিকর্ণিকা ঘাটের শ্মশান! মৃত্যু, মহাকাল... সব মিলিয়ে অদ্ভুত একটা মহল বেনারসের। বেনারস যে পৃথিবীর প্রাচীনতম শহর, তা কিন্তু আজও টের পাওয়া যায়। এত মানুষ, এত ধরণের মানুষের জীবন দেখেছি, অভিনেতা হিসাবে যা আমার সেরা সঞ্চয় সেখান থেকে...” 


‘দি একেন: বেনারসে বিভীষিকা’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায় প্রমুখ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া