শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Former Pakistan captain Shahid Afridi was not pleased by the side's performances in the recent past

খেলা | 'সবাই আমার মতো ব্যাটিং করতে চায়', পাক ক্রিকেট দলকে তীব্র আক্রমণ আফ্রিদির

KM | ২০ মার্চ ২০২৫ ০১ : ১৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পরে দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। 
 নিউ জিল্যান্ড সফরে গিয়েও পাকিস্তান সেই পাকিস্তানেই রয়েছে। পর পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে নাজেহাল হয়েছে পাকিস্তান।  পাকিস্তানের এহেন  পারফরম্যান্সে হতাশ শাহিদ আফ্রিদি। জাতীয় দলের এমন ব্যর্থতার প্রেক্ষিতে দল নির্বাচনকেই দায়ী করেছেন দেশের প্রাক্তন অধিনায়ক। 

এর আগেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার জন্য মুখ খুলেছিলেন আফ্রিদি। এবার ফের মুখ খুললেন তিনি। দেশের প্রাক্তন অধিনায়কের মতে, কন্ডিশনের বিবেচনা করে ঠিকমতো দল গড়তে পারেনি পাকিস্তান। 

ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে মাত্র  ৯১ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। ব্যাট করতে নেমে ৯ উইকেটে সহজ জয় তুলে নেয় কিউয়িরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তান লড়তে পারেনি। ২০ ওভারের ম্যাচ হয়ে যায় ১৫ ওভার। 

১৩৬ রানের টার্গেট ছিল। ১১ বল আগেই ম্যাচ জিতে নেয় নিউ জিল্যান্ড। শাহিদ আফ্রিদি বলেন, ''কেবল ১০-১১ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন প্রথম শ্রেণির ক্রিকেটারদের তারা পাঠিয়েছে। যেখানে স্পিনারদের প্রয়োজন ছিল, তারা পেসার বেছে নিয়েছে।'' 

পাকিস্তান জাতীয় দলের ব্যাটসম্যানদের এখন অফ স্পিন  শেখাচ্ছেন ব্যাটিং কোচ মহম্মদ ইউসুফ। এই বিষয়টা আফ্রিদির কাছে দৃষ্টিকটু লাগছে। আফ্রিদি বলছেন, ''এই পর্যায়ে পৌঁছে পাকিস্তান দলের এটা মানায় না। এটা শেখানোও উচিত নয়।'' বাবর, রিজওয়ানদের দলে না রাখাকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন আফ্রিদি। তিনি বলছেন, ''ক্রিকেটারদের বিরতি দেওয়া প্রয়োজন। টানা খেলে যাওয়া সম্ভব নয়। বিশ্রাম দরকার সবারই। সে বাবর আজম হোক বা অন্য কেউ।'' 

মহম্মদ হাসনাইন ও কিপার ব্যাটসম্যান উসমান খানকে না খেলানো নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি। পাকিস্তান ব্যাটিংয়ের ধরন নিয়েও সমালোচনা করেন তিনি। আফ্রিদি বলছেন, ''সবাই আফ্রিদির মতো খেলার চেষ্টা করছে। কেউ প্রতি ম্যাচে ২০০ রান করতে পারে না।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া