বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ০০ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আইপিএল শুরু হতে আর দিনদুয়েক বাকি। ২২ তারিখ ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ১৮-তম সংস্করণ এবার আইপিএলের। আর আইপিএল মানেই উত্তেজনার পাশাপাশি চিল-চিৎকার, গনগনে বিতর্ক এবং গাদাখানেক রঙিন, টক-ঝাল সব মুহূর্ত। ঘাড় ঘুরিয়ে দেখলেই মনে পড়বে আইপিএল-এ শাহরুখ খান এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর-এর সেই বিখ্যাত (নাকি কুখ্যাত?) নারদ-নারদ কিসসা! সুনীল-শাহরুখের সেই ‘তু তু ম্যায় ম্যায়’-এর স্মৃতি আজ এত বছর পরেও টাটকা বহু ক্রিকেটপ্রেমীর মনে। আর ভুলে গেলে? চলুন, আরও একবার মনে করিয়ে দিই।
সুনীল-শাহরুখ দু'জনেই আবেগপ্রবণ মানুষ। আইপিএল চলাকালীন একাধিক স্টেডিয়ামে দেখা গিয়েছে তাঁদের উচ্ছ্বসিত হতে, আবেগে ভেসে যেতে। সুনীল আবার মাঠের মধ্যে ক্রিকেটারদের ছেলেমানুষি ভুল সহ্য করতে পারেন না। কড়া সমালোচনা করেন। তিরস্কারও করেন ধারাভাষ্য দেওয়ার সময়ে। এ লড়াই বহু পুরনো। সেটা ২০০৯ সাল। আইপিএল-এর দ্বিতীয় সিজন শুরু হবে হবে করছে। সেই সময় কেকেআর-এর তৎকালীন কোচ জন বুকাননের এক টিমে মাল্টিপল ক্যাপ্টেন্সি থিয়োরিকে তুলোধোনা করছেন সানি। বাছাই বাছাই করা সব শব্দে কেকেআর-কে কটাক্ষ করছেন তিনি। ছাড়লেন না শাহরুখকেও। কেকেআর-এর অন্যতম কর্ণধারের উদ্দেশ্যে ‘লিটল মাস্টার’ সটান বলে উঠেছিলেন, “শাহরুখ জানেন না কীভাবে একটা ক্রিকেট দল চালাতে হয়।” শোনামাত্রই ফুঁসে উঠেছিলেন ‘বাদশা’। কম তো তিনিও যান না। সানির উদ্দেশ্যে পাল্টা জবাব দিয়েছিলেন – “একটা কাজ করলেই তো হয়। আপনি একটা দল কিনে ফেলুন, তারপর দেখিয়ে দিন কীভাবে তা পরিচালনা করতে হয়!” পরে এই প্রসঙ্গে শাহরুখ জানিয়েছিলেন সুনীল গাভাসকর যেভাবে সেই মন্তব্য করেছিলেন, তার মধ্যে মোটেও ভদ্রতাবোধ জড়িয়েছিল না।”
দুয়ারে কড়া নাড়ছে আইপিএল। এবারের টুর্নামেন্টে কার জন্য কী লুকিয়ে রয়েছে কে জানে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি