বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘এই নামের সিনেমা কেউ দেখে!’ – অক্ষয়ের কোন ছবির নাম শুনেই ক্ষোভে ফুঁসলেন জয়া বচ্চন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ০০ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জয়া বচ্চনের আগুনে মেজাজের কথা সর্বজনবিদিত। পান থেকে চুন খসলেই অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। প্রায়শই ছবিশিকারিদের উপর মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। কড়া কথা শোনাতেও পিছপা হন না তিনি। কিন্তু এবার তিনি যা করলেন, তা রীতিমতো অবাক করে দিলে সকলকে। অক্ষয় কুমারের একটি বক্স-অফিস সফল ছবির  নাম উল্লেখ করেই নিজের সমস্ত ক্ষোভ উগরে দিলেন তিনি।

 

২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় অভিনীত ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। সেই ছবির নাম উল্লেখ করে নিয়ে জয়া বচ্চনের কটাক্ষ – “এই নামে কেউ সিনেমা দেখে?” জয়া বচ্চন স্পষ্ট জানিয়ে দিলেন যে, ‘টয়লেট: এক প্রেম কথা’ দেখতে তার কোনো আগ্রহ নেই। তিনি বলেন, "শুধু ছবির নামটাই দেখুন! আমি কখনও এমন নামের ছবি দেখতে যাব না। এটা কোনো নাম হল?" এরপর দর্শকদের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, এমন শিরোনামের ছবি দেখতে তারা আগ্রহী কি না। হাতে গোনা কয়েকজন সম্মতি জানালে জয়া বচ্চন মন্তব্য করেন, “এত মানুষের মধ্যে মাত্র চারজন দেখতে চায়! এটা তো স্পষ্ট ফ্লপ!”

 

 

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’, সিনেমাটি ছিল সচেতনতামূলক একটি সিনেমা। গ্রামের মহিলাদের শৌচালয় তৈরি করার বিষয়কে ঘিরে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল। অক্ষয়ের ‘টয়লেট’ নিয়ে জয়া বচ্চনের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও অক্ষয় কুমার এখনও এই বিষয় নিয়ে কোনও কথা বলেননি।


প্রসঙ্গত, কেশব এবং জয়ার জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এই ‘টয়লেট এক প্রেম কথা’ । কেশব ওরফে অক্ষয় যখন জয়া ওরফে ভূমির প্রেমে পড়ে যায় এবং বিয়ের সিদ্ধান্ত নেয়, তখন বাড়িতে শৌচালয় নেই বলে আপত্তি জানায় জয়া। জয়ার কথার মান রেখে বাড়িতে শৌচালয় তৈরি করার জন্য চিন্তাভাবনা করে কেশব। পরিবার এবং গোটা গ্রামের বিরুদ্ধে গিয়ে কীভাবে বাড়ির মধ্যে শৌচালয় তৈরি করবে কেশব, সেটাই দেখানো হয়েছিল এই সিনেমায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া