শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২০ মার্চ ২০২৫ ২৩ : ৩৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানে নির্বাচনের দামামা আগেই বেজে গিয়েছিল। এবার শুরু হয়ে গেল ভোটের প্রক্রিয়াও। পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড গঠন করা হল। যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে এই কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। প্রথম পদক্ষেপ হিসেবে, নির্বাচনের তারিখ ঠিক করবে এই কমিটি। কমিটিতে রয়েছেন কলকাতা হাইকোর্টের তিন বিচারপতি শৌভিক মিত্র, অভিষেক সিংহ এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও আছেন অনুপ কুমার কুন্ডু। সবাই মোহনবাগান ক্লাবের সদস্য। মোহনবাগানের নির্বাচন সংক্রান্ত সবধরনের সিদ্ধান্ত এবার এই পাঁচ সদস্যের কমিটি নেবে।
মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু সহ আরও কয়েকজন সদস্য নির্ধারিত সময় নির্বাচন করানোর দাবি তোলে। পরের কার্যকরী কমিটির সভায় পাঁচ সদস্যের বোর্ড গঠনের কথা জানানো হয়। তবে সদস্যদের নাম প্রকাশ্যে আনা হয়নি। এদিন পাঁচ সদস্যের কমিটির নাম জানানো হয়। সেদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে এই কমিটিকে। এদিন তাই হল। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'সবার উপস্থিতিতে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে। আমরা আজই বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিলাম। সব সদস্যের মতামত, অনুরোধ সব আমরা তাঁদের পাঠিয়ে দিচ্ছি। কীভাবে নির্বাচন হবে, কবে হবে সব এই বোর্ড ঠিক করবে।' পাঁচ সদস্যের নির্বাচনী বোর্ড গঠনে খুশি বিরোধী গোষ্টি। সৃঞ্জয় বসু বলেন, 'একটা পথে এসেছে সিস্টেমটা। আমার বিচারপতির ওপরে পুরো ভরসা আছে। একটা নিরপেক্ষ কমিটি হয়েছে। মোহনবাগান নির্বাচনে আগেও কেউ আঙুল তুলে দেখাতে পারেনি, এবারও পারবে না।' কার্যত বৃহস্পতিবার থেকেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি