শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rakesh Roshan Debunks Rumors, Praises Rekha’s Work Ethic

বিনোদন | চূড়ান্ত অপেশাদারি মনোভাব না কি চরম পেশাদার, কেমন ছিলেন রেখা? বিস্ফোরক রাকেশ রোশন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ২২ : ৫৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সত্তরের দশক থেকে রূপোলি পর্দায় রাজত্ব করছেন রেখা। তাঁর সৌন্দর্য, অনবদ্য নৃত্যশৈলী এবং বিস্ময়কর অভিনয় আজও দর্শকের হৃদয়ে অমলিন। কিন্তু খ্যাতির আলো যত উজ্জ্বল হয়েছে, ততই ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তাঁর পথ রুদ্ধ করার চেষ্টা করেছে। গুজব ছড়ানো হয়েছে, অপেশাদার বলে দাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রেখা ছিলেন অটল, অকুতোভয়! আর এই নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক রাকেশ রোশন! 

 

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘খুন ভারি মাং’ ছবিতে রেখাকে কাস্ট করার সময় অনেকে তাঁকে রেখার বিষয়ে ভয় ধরানো বহু কথা বলে সাবধান করেছিলেন, কিন্তু রেখার সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ছিল ঠিক উল্টো! রাকেশ রোশন বলেন, "রেখার মধ্যে এমন এক গুণ আছে, যা খুব কম নায়িকার মধ্যেই দেখা যায়। প্রতিটি ছবিতে তিনি আলাদা রূপে ধরা দেন। আমি অভিনেতা হিসেবে তাঁর সঙ্গে ‘খুবসুরত’, ‘আক্রমণ’ এবং ‘অউরৎ’-এর মতো কয়েকটি ছবিতে কাজ করেছি। কিন্তু যখন ‘খুন ভারি মাং’ ছবিতে পরিচালকের ভূমিকায় থেকে তাঁকে এক মায়ের চরিত্রে প্রস্তাব দিয়েছিলাম, তখন অনেকে আমাকে সাবধান করে দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, ‘তুমি রেখাকে নিয়ে ছবি বানাচ্ছ? তুমি কি নিশ্চিত? রেখার সঙ্গে কাজ করতে চাও? ও তো কখনও সময়মতো আসবে না! শুটিং শেষের আগেই গায়েব হয়ে যাবে!”

 

এসব গুজব শোনার পর বিন্দুমাত্র অপেক্ষা করেননি রাকেশ।  এ বিষয়ে সরাসরি রেখার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন তিনি এবং অভিনেত্রীর পেশাদারিত্ব সম্পর্কে যা শুনছিলেন তা নিয়েই খোলাখুলি আলোচনা করেন। রাকেশের কথায় – “রেখাকে নিয়ে এমন সব কথা আমি অনেকদিন ধরেই শুনছিলাম, কিন্তু যখনই আমি ওর সঙ্গে কাজ করেছি, তখন কখনও এমন কিছু দেখিনি। যখন আমি পরিচালকের ভূমিকায় ওর কাছে গেলাম, তখন সোজাসুজি বলেছিলাম— ‘শোনো, এটা আমার মাত্র দ্বিতীয় ছবি, আর বিষয়বস্তুটাও যথেষ্ট কঠিন। এটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক গল্প। এই ছবির জন্য আমি কিন্তু একটা বড়সড় ঝুঁকি নিচ্ছি। গল্পটা এমন যে, ক্লাইম্যাক্সে স্ত্রী তার স্বামীকে হত্যা করে। আমি তোমাকে স্পষ্টভাবেই জিজ্ঞেস করছি, তুমি আমাকে কোনও সমস্যায় ফেলবে তো না?” শোনামাত্রই রেখার জবাব ছিল, ‘তুমি এসব কী বলছ? আমি কখনও এমন কিছু করেছি? আমি শুধু তাদেরই সমস্যায় ফেলি, যারা আমাকে ঠিকমতো পারিশ্রমিক দেয় না বা প্রতিশ্রুতি রক্ষা করে না!’ রাকেশের কথায়, “আমি শুধু ‘ঠিক আছে’ বললাম, আর তারপর? এরপর এক মুহূর্তের জন্যও রেখা আমাকে হতাশ করেননি!”

 

গুজব যতই রটানো হোক, রেখার মতো প্রতিভা যে কারও অনুমোদনের অপেক্ষা করে না—সেই সত্যিটাই যেন ফের প্রমাণ করলেন রাকেশ রোশন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া