শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ মার্চ ২০২৫ ২১ : ৫৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবিচ্ছেদই হয়ে গেল যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী ভার্মার। মুম্বইয়ের পরিবার আদালত এই মামলায় সিলমোহর দিয়েছে। চহালের আইনজীবী নীতীন কুমার গুপ্তা আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ''আদালত রায় দিয়ে দিয়েছে।'' অর্থাৎ চহাল আর ধনশ্রী স্বামী-স্ত্রী নন।
এদিকে গতকালই খবর প্রকাশিত হয়েছিল, বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আগে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করে দেওয়া হল। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এবার পাঞ্জাব কিংসে খেলবেন চাহাল। সুতরাং, তার আগে ২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল এবং ধনশ্রীর। ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকেন দু'জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন জানান। একইসঙ্গে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করার আবেদনও করা হয়। সেকশন ১৩ বি ২ নম্বর ধারা অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার ছয় মাস পরে সিদ্ধান্ত জানায় কোর্ট। দম্পতিদের কুলিং অফ পিরিয়ড দেওয়া হয় যাতে তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে পারে। কিন্তু চাহাল এবং ধনশ্রী দু'বছর ধরে আলাদা থাকছে। তাই বোম্বে হাইকোর্ট মনে করেছে, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের কুলিং অফ পিরিয়ড প্রযোজ্য নয়।
একটি রিপোর্ট অনুযায়ী, ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোষ দিতে রাজি হয়েছে চাহাল। তবে এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা এরমধ্যেই দিয়ে দিতে হবে।
আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। ২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আইপিএলের আগেই সিদ্ধান্ত জানিয়ে দিল আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি