শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ মার্চ ২০২৫ ২১ : ২৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস আগ্রাসী ক্রিকেট খেলবে। দলের মেন্টর জাহির খান সেই প্রতিশ্রুতিই দিয়েছেন।
ঋষভ পন্থ এবার অধিনায়কত্ব করবেন লখনউয়ের। পন্থের নেতৃত্বে এলএসজি-র খেলার ধরন সম্পর্কে ইঙ্গিত দিয়ে রেখেছেন জাহির।
ভারতের প্রাক্তন পেসার বলছেন, ''এই দলের কাছ থেকে ভয়ডরহীন খেলা দেখা যাবে এবার।''
টুর্নামেন্টের বল গড়ানোর আগেই লখনউ সুপার জায়ান্টসের শিবিরে চোটআঘাতের সমস্যা। সম্পূর্ণ ফিট নয় পেস ব্রিগেড। এই তালিকায় রয়েছে আকাশ দীপ, আবেশ খান, মহসিন খান এবং মায়াঙ্ক আগরওয়াল।
চোটআঘাত রয়েছে দলে। তবে তা নিয়ে নেতিবাচক সব দিক দূরে ঠেলে রাখছেন জাহির। তিনি বলছেন, ''আমরা চোটআঘাতের কথা নিয়ে আলোচনাই করছি না। অধিনায়ক স্বয়ং এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিন্তু ওর চিন্তাভাবনা খুবই ইতিবাচক। খেলা সম্পর্কে ওর যা চিন্তাভাবনা, বোলারকে কীভাবে চাপে রাখতে হবে, তা জানে পন্থ। এলএসজি-কে এবার অন্যভাবে খেলতে দেখা যাবে। ক্যাপ্টেন স্বয়ং সুর বেঁধে দিয়েছে।''
তিন বছর লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল। এবার রাহুলকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি চলে গিয়েছেন দিল্লিতে। পন্থকে নিয়ে ইতিবাচক জাহির। তিনি বলছেন, ''দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দুর্দান্ত ক্যাপ্টেন পেয়েছি। ওর কাছ থেকে অনেক আশা।''
চলতি মাসের ২৪ তারিখ এলএসজি-র প্রথম ম্যাচ। সেই ম্যাচ আবার পন্থের পুরনো দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্থ। ১১০টি ম্যাচ থেকে ৩২৮৪ রান করেছেন তিনি। ২০২১ সালে পন্থ দিল্লির অধিনায়ক নির্বাচিত হন। মেগা নিলামের আগে পন্থকে ছেড়ে দেওয়া হয়। মেগা নিলামে ২৭ কোটি টাকার বিনিময়ে লখনউ দলে নেয় পন্থকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি