বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rekha s Tantrums- Ranjeet speaks on why he Dropped her from His Film

বিনোদন | রেখাকে ছবি থেকে বের করে দিয়েছিলেন রঞ্জিত! ফেরত নিয়েছিলেন টাকাও, কারণ শুনলে চমকে উঠবেন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ১৯ : ৫৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কেরিয়ারের ঝুলিতে দেড়শোর বেশি ছবি। জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। বয়স ৭০ পেরিয়ে গেলেও এখনও তিনি অবিসংবাদিত ‘বলিউড কুইন’। এই দুরন্ত অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও ছিল যারপরনাই রঙিন। সঙ্গে পাল্লা দিয়ে জুড়ে থাকত বিতর্কও। রেখাকে নিয়ে আজও কম ফিসফাস ছড়িয়ে থাকে না বলিপাড়ায়। কান পাতলেই শোনা যায় অভিনেত্রীর নাকউঁচু স্বভাব ও খামখেয়ালি মেজাজের কথা। এমনই এক অজানা ঘটনার কথা সম্প্রতি ফাঁস করলেন  একসময় বলিউড কাঁপানো ‘খলনায়ক’ রঞ্জিত। 

 

একটা সময় স্রেফ এক ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতে পেতে বিরক্ত হয়ে গিয়েছিলেন রঞ্জিত। সেই সময়ে নিজেকে বলিপাড়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবং সেই সঙ্গে ভেবেছিলেন নিজেই এবার ছবি পরিচালনায় হাত পাকাবেন ও তাতে নিজের মনমতো চরিত্রে অভিনয় করবেন। যেমন ভাবা তেমন কাজ। সেরকমই একটি ছবিতে রেখাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সই-সাবুদ করে ' সাইনিং অ্যামাউন্ট'ও ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু রেখার খেয়ালখুশি, বদমেজাজি স্বভাবের জন্য সেই টাকা ফেরত নিয়ে নিজের ছবি থেকে রেখাকে বের করে দিয়েছিলেন তিনি! 

 

 

রঞ্জিতের কথায়, “রেখা আমার বন্ধু ছিল। কিন্তু আমার ছবিতে কাজ করার জন্য পারিশ্রমিক হিসাবে যে টাকা হেঁকেছিলেন, তা এককথায় দিয়ে দিয়েছিলাম। কয়েকদিন পরেই জানতে পারলাম ও আরও একটি ছবিতে কাজ করছে, সেখানে যা টাকা নিয়েছে তা আমার ছবির পারিশ্রমিকের থেকে অনেক কম! তারপর তো খেয়ালখুশির ইচ্ছে ছিল-ই ওর। বিকেলে গানের শুট আর ও বলছে সকালে করব। রাতে শুটিং করব না। বাইরে আউটডোরে গেলে বিকেলবেলার মধ্যে মুম্বইয়ে ফিরবে...মানে একের পর এক। রেখা করত কী, ইচ্ছে করে প্রযোজকদের নিজের ঘরের বাইরে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখত। অপেক্ষা করাত খামোখা। আমার লোকজনের সঙ্গেও করা শুরু করেছিল। সেই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের সঙ্গে যুঝছিল রেখা। পরে অবশ্য দু’জনের মধ্যে সদ্ভাব হয়ে যায়। তারপর শর্ত দিল, বিকেলবেলার মধ্যে ওকে ছেড়ে দিতে হবে। শেষমেশ দেখলাম এরকম চললে বিরাট ঝামেলায় পড়ব। তাই সোজা গিয়ে রেখাকে দেওয়া টাকা ওর থেকে ফেরত নিয়ে নিয়েছিলাম। আর ওকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, নিজের ছবিতে ওকে নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না! ব্যস!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া