শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ মার্চ ২০২৫ ১৯ : ৪৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কতটা পথ পেরোলে তবে হার্দিক পাণ্ডিয়া হওয়া যায়! এর জবাব একমাত্র দিতে পারেন হার্দিক পাণ্ডিয়াই। হৃদয়ে ক্ষত নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন। ফাইনালের সেই শেষ ওভার কে ভুলতে পারেন!
গ্যালারি থেকে ভেসে আসা কটুক্তি, পত্রপত্রিকায় সমালোচনা-নিন্দার ঝড় সামলে পাণ্ডিয়া সুপারস্টার। আইপিএলে প্রথম ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। তার পর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের আর্মব্যান্ড থাকবে তাঁর হাতেই।
গতবারের আইপিএল থেকে নিশ্চয় শিক্ষা নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক। প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দ্বিতীয়বার শেষ বলে গিয়ে হার মানে হার্দিকের দল। তার পরে গোটা দেশের ক্রিকেটমহলকে চমকে দিয়ে জার্সির রং বদলে ফেলেন হার্দিক। গুজরাট থেকে তাঁর নতুন ঠিকানা হয় মুম্বই।
আর এই পালাবদলের পরেই তীব্র আক্রমণের মুখে পড়েন হার্দিক। তিনি মাঠে নামলে উড়ে আসত সমালোচনা। ধেয়ে আসত গালমন্দ। রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কত কালি খরচ হয়েছে সাংবাদমাধ্যমে। এত কিছু সহ্য করেও হার্দিক পাণ্ডিয়া সবুজ গালচেতে পারফর্ম করে চলেছেন।
তাঁকে দেখে মুগ্ধ মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার। তিনি বলছেন, হার্দিক পাণ্ডিয়ার জীবন নিয়ে বায়োপিক বানানোই যায়। সেই মশলা রয়েছে তাঁর জীবনে। আর এই বায়োপিক তৈরি হলে উঠতি ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে। মানসিক ভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত হয়েও তিনি ফিরে আসার গান শুনিয়ে চলেছেন। হার্দিকের প্রশংসা করে কাইফ বলছেন, ''নিজের মনের ভিতরে যন্ত্রণা বহন করেও এগিয়ে চলেছে হার্দিক। এটাই হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তনের গল্প। খুব খারাপ সময়ের সম্মুখীন হতে হয়েছিল হার্দিককে। ভক্তরা তাঁকে গালমন্দ করছে, বিশেষজ্ঞরা তাঁকে সমালোচনা করছে। প্লেয়ার হিসেবে বলতে পারি, অসম্মান-অপমান সহ্য করে এগিয়ে চলা সহজ নয়। সেই পথ অতিক্রম করা কঠিন। ''
শুধু কি ভক্তদের কাছ থেকে সমালোচনা-নিন্দা সহ্য করা! তাঁর ব্যক্তি জীবনও তো ধাক্কা খেয়েছিল। নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আইসিসি-র টি-টোয়েন্টি বিশ্বকাপে নামেন। ভারত চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হার্দিক পাণ্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইপিএল-যুদ্ধে নামবেন হার্দিক।
এবারের টুর্নামেন্টেই বা তাঁর জন্য কী লুকিয়ে রয়েছে কে জানে! কাইফের কথায় অনুপ্রাণিত হয়ে হার্দিক পাণ্ডিয়ার বায়োপিক কি কেউ বানাবেন? সেই বায়োপিক দেখলে বোঝা যাবে, কতটা পথ পেরোলে তবে হার্দিক পাণ্ডিয়া হওয়া যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি