শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২০ মার্চ ২০২৫ ১৯ : ১১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বড় বিপর্যয় থেকে অবশেষে মুক্তি। যে কোনও প্রতিযোগিতায় বল করতে আর বাধা নেই শাকিব আল হাসানের।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা পরিচালিত যে কোনও টুর্নামেন্টে তিনি আর বল করতে পারবেন না, এমন নিয়মের জেরে শাকিবের উপরে নেমে এসেছিল শাস্তির খাঁড়া। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট বলছে, তাঁকে মুক্তি দেওয়া হল।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচ নিয়েই যত বিতর্ক তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে সেই ম্যাচের বল গড়িয়েছিল। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই নেমেছিলেন বাংলাদেশের তারকা। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সেই সময়ে সারের ৮ জন ক্রিকেটার চলে গিয়েছিলেন। দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্সও ছিলেন না সারে দলে।
এই একটি মাত্র ম্যাচের জন্যই সারের হয়ে খেলতে নেমেছিলেন শাকিব। সেই ম্যাচে ৯টি উইকেট শাকিব নিলেও ম্যাচটিতে হার মানে সারে। শাকিব ৬৩ ওভার বল করেছিলেন। কিন্তু সেই সময়ে ফিল্ড আম্পায়াররা তাঁর বোলিং বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। অবৈধ অ্যাকশনের জন্য নো বলও ডাকা হয়নি। কিন্তু
দু' মাস পরে জানা যায়, শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।
লাফবোরোর ল্যাবে প্রথম পরীক্ষা দেন শাকিব। সেই পরীক্ষায় ব্যর্থ হন তিনি। এর পরে চেন্নাইয়ে পরীক্ষা দেন একসময়ের তারকা অলরাউন্ডার। সেই পরীক্ষাতেও ব্যর্থ হন তিনি।
৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফের পরীক্ষা দেন শাকিব। বুধবার তার ফলাফল আসে। শাকিব সফল হন। পরীক্ষার সময়ে মোট ২২টি ডেলিভারি করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সবগুলোই ত্রুটিমুক্ত ছিল।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেছেন, ''সঠিক খবর। আমি বোলিং পরীক্ষায় পাশ করেছি। আবার আমি বল করতে পারব।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি