বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ১৮ : ০৬Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: বেশ কিছুদিন আগেই নিজের শহর কলকাতায় ফিরেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়, নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টলিউডের বড়পর্দায় কাজ শুরু করছেন এই অভিনেত্রী। টলিউড হোক বা বলিউড নিজেকে নানাভাবে প্রমাণ করে চলেছেন দেবচন্দ্রিমা।
বলিউডে 'সুহাগন চুড়েল' ধারাবাহিকের মাধ্যমে জাতীয় স্তরে প্রথম কাজ করেন দেবচন্দ্রিমা। সিউড়ি থেকে আসা মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে যেভাবে টলিউডের পাশাপাশি বলিউডে জায়গা করে নিয়েছে তা নিয়ে প্রশংসা করছেন অনেকেই। এর আগেও যদিও বড় পর্দায় কাজ করেছেন দেবচন্দ্রিমা। 'বুমেরাং' ছবিতে সৌরভ দাস-এর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে দেবচন্দ্রিমাকে। আবার 'কিসমিস' ছবিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা। এবার বড় পর্দায় আবার শুরু করবেন তিনি।
শোনা যাচ্ছে যে ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা, টলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেত্রী। ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে শুটিং। কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে চলবে শুটিং। তবে কোন ছবি বা পরিচালক কে তা এখনও জানা যায়নি। বলিউডে কাজ শুরু করলেও টলিউডেও সমানতালে কাজ চালিয়ে যাবেন দেবচন্দ্রিমা, এ কথা তিনি আগেও জানিয়েছিলেন। হিন্দি ধারাবাহিকের আগে বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে কখনই তেমন ভাবে আলোচনা করতে চাননি এই অভিনেত্রী, বরং কাজ নিয়ে বেশি কথা হোক, এটাই চেয়েছেন তিনি। তাই সব বিতর্ক থেকে নিজেকে সরিয়ে একের পর এক ভাল কাজ করতে চাইছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি