শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অবসর ভেঙে ফিরেই গোল, চোখ চিকচিক করে উঠল সুনীলের 

Rajat Bose | ২০ মার্চ ২০২৫ ১৫ : ১১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি সুনীল ছেত্রী। অবসর নিতেই জেতা ভুলে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। তিনি অবসর ভেঙে ফিরলেন। আর ভারতীয় দলও ফের জয়ের সরণীতে। গোল করলেন, করালেন। সুনীলের জন্যই আন্তর্জাতিক ফুটবলে ১৬ মাস পর জয়ে ফিরল ভারতীয় ফুটবল দল। আর ১২ ম্যাচ পর এল জয়। 
প্রীতি ম্যাচে ভারত ৩–০ গোলে হারাল মালদ্বীপকে। শেষ গোলটা সুনীলের। লিস্টনের ভাসানো বল থেকে এক ছোবলে সুনীল ছেত্রী গোল করলেন।


২০২৪ সালের ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সুনীল। আর ২০২৫ সালের ১৯ মার্চ অবসর ভেঙে ফিরলেন জাতীয় দলে। সেই ১১ নম্বর জার্সিতে। 


গোলের পর আবেগ ধরে রাখতে পারেননি সুনীল। চোখ থেকে বেরিয়ে এল জল। দেখতে দেখতে দেশের জার্সিতে হয়ে গেল ৯৫ গোল। 


মানোলো মার্কুয়েজের কোচিংয়ে প্রথম জয়। সেটাও এনে দিলেন সুনীলই। গত বছরের জুলাইয়ে কোচ হয়েছিলেন। কিন্তু জয় পাচ্ছিলেন না। ২০২৩ সালের ১৬ নভেম্বর কুয়েতের মাঠে শেষ জয় পেয়েছিল ভারত। আর মানোলোর কোচিংয়ে একটা হার ও তিনটে ড্র ছিল। ১৯ মার্চ ২০২৫ এল জয়। 


তবে আসল ম্যাচ ২৫ মার্চ। শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ার কাপের যোগ্যতাঅর্জন পর্বের খেলা। সেদিনই আসল লড়াই। তবে বুধবার ৭৭ মিনিটে গোল করে চোখ বন্ধ করে কেঁদেই ফেলেছিলেন সুনীল। আবেগের বিস্ফোরণ আর কী!‌ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া