শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ মার্চ ২০২৫ ১৪ : ৪১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: কবে মাঠে ফিরবেন জসপ্রীত বুমরা। মুম্বইয়ের জার্সিতে কবে থেকে নামতে পারবেন আইপিএলে? বড় আপডেট দিলেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে।
জয়বর্ধনে এটা মেনে নিয়েছেন বুমরাকে ছাড়া খেলা একটা চ্যালেঞ্জ। তবে তিনি এটাও জানিয়েছেন, শীঘ্রই দলে যোগ দেবেন স্পিডস্টার।
রবিবার আইপিএলে প্রথম ম্যাচ মুম্বইয়ের। চিপকে খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। দুই দলই পাঁচবার করে আইপিএল জিতেছে। তাই একটা মারকাটারি ম্যাচ হতে চলেছে। জয়বর্ধনে বলেছেন, ‘বুমরা ফিটনেসে যথেষ্ট উন্নতি করেছে। আমাদের বিসিসিআইয়ের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে পরিস্থিতি বেশ ভাল এটা বুঝতে পারছি। আমরা প্রতিদিন বুমরার ফিটনেসের খবর রাখছি। এটা তো মানতে হবে বিশ্বের অন্যতম সেরা বোলার হল বুমরা।’
এরপরই মাহেলা যোগ করেছেন, ‘বুমরা যতদিন না দলে ঢুকছে ততদিন অন্যদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এটা চ্যালেঞ্জ।’
২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন বুমরা। প্রথম থেকেই আছেন মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২৪ অবধি ১৩৩ ম্যাচে তিনি নিয়েছেন ১৬৫ উইকেট। তবে চোটের জন্য ২০২৩ আইপিএল খেলতে পারেননি বুমরা। এবারও তাঁর চোট রয়েছে। সূত্রের খবর, শুরুর বেশ কয়েকটা ম্যাচে বুমরাকে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আইপিএলে দেখা যাবে বুমরাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি