শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shreyas Iyer and Ricky Ponting both stated that they are thrilled to be working together again

খেলা | এই তারকাকে দলে নিতে কেন মরিয়া ছিলেন? আইপিএল শুরুর আগে রহস্য ফাঁস করলেন পন্টিং

KM | ১৯ মার্চ ২০২৫ ০০ : ৪৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মেগা নিলাম থেকে একজন অধিনায়কের খোঁজে ছিল পাঞ্জাব কিংস। 

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। এবার তাঁর জার্সির রং বদলেছে। পাঞ্জাব কোচ রিকি পন্টিংয়েরও তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ ছিল। যে কোনও মূল্যে তাঁকে দলে নিতে চেয়েছিলেন। 

এবারের নিলামে ২৬ বছর বয়সী শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নেয় পাঞ্জাব। আকাশছোঁয়া অর্থ শ্রেয়সের। পন্টিংয়ের কাছে অবশ্য এই অঙ্ক আসল ব্যাপার নয়। তিনি বলছেন, ''এবারের নিলামে যদি পিছনেপ দিকে তাকানো যায়, তাহলে সবার কাছেই পরিষ্কার ছিল, কাকে আমি অধিনায়ক হিসেবে চাই। আমাদে ইচ্ছা পূরণ হয়েছে। শ্রেয়সের সঙ্গে কাজ করতে মরিয়া ছিলাম আমি। দিল্লিতে লম্বা সময় ওর সঙ্গে কাজ করেছি। আমাদের কাজের সম্পর্ক দারুণ ছিল। মানুষ হিসেবে দারুণ। আইপিএল জয়ী অধিনায়ক। এর চেয়ে আর কী বেশি চাইতে পারি।'' 

২০১৫ থেকে ২০২১ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসে ছিলেন শ্রেয়স আইয়ার। এর মধ্যে ২০১৯, ২০২০ ও ২০২১ মরশুমে কোচ হিসেবে দিল্লিতে ছিলেন পন্টিং। পন্টিংয়ের কোচিংয়ে প্রথম দুই মরশুমে ৪৬৩ ও ৫১৯ রান করেন শ্রেয়স। পন্টিং বলছেন, ''সম্ভাব্য সেরা নেতাকেই আমরা দলে পেয়েছি। আমার মনে হয়, একে অপরকে খুব ভাল বুঝতে পারি আমরা।''

শ্রেয়স আইয়ার এবার তিন নম্বরে ব্যাট করবেন বলেও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পন্টিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ার চার নম্বরে নেমে ভারতের ব্যাটিং অর্ডারে নির্ভরতা দিয়েছেন। এবার আইপিএলে শ্রেয়স আইয়ার কী করেন, সেটাই দেখার। কলকাতার অধিনায়ক হিসেবে কেকেআরকে ট্রফি দিয়েছেন, এবার তাঁর নেতৃত্বে পাঞ্জাব কি খেতাব জিততে পারবে? আসন্ন মেগা টুর্নামেন্ট এর জবাব দেবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া