বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ মার্চ ২০২৫ ০০ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: হৃতিক রোশনকে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। মাইকেল জ্যাকসন এক সাক্ষাৎকারে তাঁর বিষয়ে জানিয়েছিলেন, তিনি হৃতিকের নাচের ভক্ত! হৃতিকের অভিনয় থেকে ব্যক্তিত্ব- গত দু’দশক ধরেই তাতে বুঁদ হয়ে রয়েছে আসমুদ্রহিমাচল ভারত। তবে এহেন হৃতিক-ই নিজেকে বাথরুমে বন্দি করে রেখেছিলেন প্রায় দু'ঘন্টা ধরে। তা-ও সামান্য একটি কারণে। যা শুনে মনখারাপ হবে আপনারও।
ছোট থেকেই কথা জড়িয়ে যেত হৃতিকের। সহজভাবে বললে, তোতলামোর সমস্যায় ভুগতেন হৃতিক। নিজের চেষ্টায় তিনি তা কাটিয়ে উঠেছেন। কিন্তু সেই সমস্যা হৃতিককে কতটা ভুগিয়েছে, সেরকম অজানা ঘটনার একটি হদিস দিলেন হৃতিকের বাবা তথা পরিচালক-প্রযোজক রাকেশ রোশন। এক সাক্ষাৎকারে রাকেশ বললেন, “হৃতিককে দেখে আমার খুব কষ্ট হত। পড়াশোনায় খুব ভাল ছিল, তার উপর ও বরাবরই ভদ্র। আর খুব বুদ্ধিমান। কিন্তু এই তোতলামোর সমস্যার জন্য ও নিজেকে আটকে রাখতে ঘরে। আমার স্পষ্ট মনে আছে, হৃতিক একবার দুবাইয়ে ছিল। সেখানে এক অনুষ্ঠানে হলভর্তি দর্শকের সামনে ওকে বলতে হত – ‘ধন্যবাদ, দুবাই।’ কিন্তু সেটুকু বলতে ওর ভারী সমস্যা হচ্ছিল। ঠিক করে ওই বাকি বলতে পারছিল না। তার জপ্ন্য নিজেকে ও দু'ঘন্টা ধরে বাথরুমে বন্ধ রেখেছিল। বারবার আউড়ে যাচ্ছিল ওই বাক্যটুকু, যাতে ও দর্শকের সামনে ঠিকঠাক বলতে পারে।”
রাকেশ আরও বলেন, “তোতলামোর সমস্যা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন সকালে উঠে হৃতিক এক ঘন্টা সংবাদপত্র পড়ত জোরে জোরে। ইংরেজি, হিন্দি, উর্দু ভাষার। এভবেই খুব খেতে নিজের সেই সমস্যা কাটিয়ে উঠিয়েছিল ও। গত ১২-১৪ বছর ধরে হৃতিক আর এই সমস্যার সম্মুখীন হয়নি।”
প্রসঙ্গত, ২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় রোম্যান্টিক-থ্রিলার 'কহো না প্যায়ার হ্যায়'তে হৃতিকের বিপরীতে দেখা গিয়েছিল আমিশা পটেলকে। এই ছবির মাধ্যমে বলিপাড়ায় যাত্রা শুরু করেছিলেন আমিশা। হৃতিক-আমিশার পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খের, সতীশ শাহ, দলীপ তাহিল, আশিষ বিদ্যার্থী, ফরিদা জালাল-এর মতো অভিনেতা, অভিনেত্রীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি