শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ মার্চ ২০২৫ ২৩ : ২৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: নেতার আর্মব্যান্ড তাঁর হাতে আর নেই। এমনকী ওপেনিংও করতে পারবেন না তিনি।
এবারের আইপিএলে নতুন করে শুরু করবেন লোকেশ রাহুল। এবার দিল্লি ক্যাপিটালসের প্লেয়ার কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্টসে তিন বছর কাটানোর পরে রাহুল এবার দল বদলেছেন।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে উপরের দিকে খেলবেন জেক ফ্রেজার ম্যাকগার্ক, ফ্যাফ দু প্লেসি এবং অভিশেক পোড়েলের মতো খেলোয়াড়।
টুর্নামেন্টের আগে হ্যারি ব্রুক নিজেকে সরিয়ে নেওয়ার ফলে দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা বড় সড় ধাক্কা খেয়েছে। হ্যারি ব্রুক সরে যাওয়ায় দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক একজন ডান হাতি ব্যাটসম্যানকে মিডল অর্ডারে চাইছে। লোকেশ রাহুল ওই মিডল অর্ডারকে নির্ভরতা দেবেন।
২০১৯ সালের পরে এই প্রথম লোকেশ রাহুল কোনও দলকে নেতৃত্ব দিচ্ছেন না। ২০২০ এবং ২০২১ সালে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন রাহুল। লখনউয়ের ক্যাপ্টেন ছিলেন গত তিন বছর। এবার তাঁকে অধিনায়ক হওয়ার জন্য বলা হলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অক্ষর প্যাটেলকে দেওয়া হয় ক্যাপ্টেনের দায়িত্ব।
২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। সেবার আরসিবি ফাইনালে পৌঁছেছিল। ওপেনিং স্লট ছাড়া অন্য ব্যাটিং পজিশনে লোকেশ রাহুল ৩৩টি ম্যাচ খেলেছেন। ৫০০ রান করেন তিনি। বিভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করার জন্য নিজেকে তৈরি করেছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে লোকেশ রাহুল ৬ নম্বরে ব্যাট করেন। টেস্ট ফরম্যাটে ওপেন থেকে মিডল অর্ডারে ব্যাট করেছেন লোকেশ রাহুল। এবার দিল্লির হয়ে মিডল অর্ডারে তিনি কী করেন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি