শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ মার্চ ২০২৫ ২২ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টে না খেলে মহম্মদ রিজওয়ান স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলছেন।
ক্লাব ক্রিকেট খেলতে ব্যস্ত রিজওয়ান, সেই ছবি দেখা গিয়েছে পাক সংবাদমাধ্যমের পাতায়।
বোর্ডের সিদ্ধান্ত না মেনে ক্লাব ক্রিকেটে খেলতে নেমে রিজওয়ান আসলে অপমান করেছেন বোর্ডকেই। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন পেসার সিকন্দর বখত। রিজওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে নেতৃত্ব দেন রিজওয়ান। কিন্তু পাকিস্তান প্রথমে নিউজিল্যান্ড পরে ভারতের কাছে হার মেনে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
পাকিস্তান-নিউ জিল্যান্ড সফরে দলে থেকে বাদ পড়েছেন বাবর আজম ও রিজওয়ান। তবুও ভাগ্য বদলায়নি পাকিস্তানের। পাকিস্তানের সংবাদমাধ্যমে লেখা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ধর্মীয় কারণে সৌদি আরবে চলে যান রিজওয়ান।
পেশাওয়ারে ফেরার পরে বোর্ডের টুর্নামেন্টে না নেমে ক্লাব ক্রিকেট খেলতে নেমে পড়েন রিজওয়ান। সংবাদ মাধ্যমের পাতায় রিজওয়ানের ছবিও বেরোয়। সেখানে দাবি করা হয়,তিনি অপরাজিত সেঞ্চুরি করেন।
সিকন্দর বলেছেন,পিসিবি-র আয়োজিত টুর্নামেন্টে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরই খেলা উচিত। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান সিকন্দর। পাকিস্তানের হয়ে ২৬টি টেস্ট ও ২৭টি ওয়ানডে খেলেন তিনি। সিকন্দর আরও বলেন,''পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী ক্রিকেটাররা। প্রতি মাসে ৬০ লাখ টাকা বেতন পায় ওরা। পিসিবি যে টুর্নামেন্ট আয়োজন করছে,সেখানে ওদের অবশ্যই খেলতে হবে।''
সিকন্দর আরও বলেন, ''মহসিন নকভির আরও কঠোর হওয়া উচিত। অত্যন্ত ভদ্র মানুষ তিনি, কিন্তু অন্য উপায় তাঁকে বের করতে হবে।''
প্রাক্তন ক্রিকেটার বললেন বটে, তবে কিজওয়ান কি তা শুনলেন?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি