শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের মধ্যেই লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার দুর্বলতা খুঁজলেন সৌরভ

Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৫ ১৭ : ২৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতা অনেকটাই ঢেকে দিয়েছে। কিন্তু তারই মধ্যে টিম ইন্ডিয়ার সমস্যার জায়গা তুলে ধরতে দ্বিধা করলেন না সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন অধিনায়ক সরাসরি জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটে কিছু ভুলভ্রান্তি রয়েছে ভারতীয় দলের। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। সৌরভ জানান, শুভমন গিল এবং ঋষভ পন্থের মতো প্লেয়ারদের লাল বলের ক্রিকেটে বড় রান করতে হবে। প্রাক্তন বোর্ড সভাপতি মনে করেন, বিদেশের মাটিতে এগিয়ে আসতে হবে তরুণ ব্রিগেডকে। বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে। জুন মাসে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। পাঁচ টেস্টেই ব্যর্থ হবেন বিরাট কোহলি, এমন মনে করছেন না সৌরভ। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের মধ্যে পড়বে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে নামতে চাইবে রোহিত, কোহলিরা। সৌরভ জানান, বিদেশের মাঠে একাধিক ভারতীয় প্লেয়ারের গড় ৪০ এর কম। উন্নতি না করতে পারলে, আবারও ভুগতে হবে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'বিরাট কোহলি এবং যশস্বী জয়েসওয়াল ছাড়া ঘরের বাইরে কোনও ভারতীয় ক্রিকেটারের গড় ৪০ নয়। ভাল টেস্ট দল হতে হলে, প্রথম ছয় ব্যাটারের মধ্যে তিন থেকে চারজন ব্যাটারের গড় ৫০ এর কাছাকাছি হওয়া উচিত।' ইংল্যান্ডে ভাগ্য ফেরাতে হলে ভাল ব্যাট করতে হবে, জানান প্রাক্তন অধিনায়ক। রান পেতে হবে যশস্বী জয়েসওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএল রাহুলকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া