রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | India-South Africa: আইপিএল নিলামের মাঝেই সিরিজ জয়ের লক্ষ্যে রাহুলরা

Sampurna Chakraborty | ১৯ ডিসেম্বর ২০২৩ ১২ : ৩৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ সিরিজ ড্রয়ের পর প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। আজ জিতলেই সিরিজ জয়। বেরহার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি দুই দল। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু খেলা। তবে তার আগেই শুরু হয়ে যাবে আইপিএলের নিলাম। দুপুর ১টা থেকে শুরু হওয়া মিনি নিলামে নজর থাকবে দুই দলের ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেটারদের বেশিরভাগকেই তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা রেখে দিয়েছে। তবে চিন্তায় থাকবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। একাধিক ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়। তাই ম্যাচের আগে প্রোটিয়াদের উদ্বিগ্ন থাকাটা স্বাভাবিক। তবে এর প্রভাব ম্যাচে পড়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় টি-২০ শুরুর আগেই একটা আন্দাজ সবাই পেয়ে যাবে। প্রথম ম্যাচে অর্শদীপ সিং এবং আবেশ খানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা।‌ এদিন প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা থাকবে মার্করামদের। অন্যদিকে একই ধারাবাহিকতা বজায় রেখে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরতে চাইবেন কেএল রাহুল। দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে রিঙ্কু সিংয়ের অভিষেক হয়নি। খেলানো হয় সঞ্জু স্যামসনকে। এদিনও কেকেআরের ক্রিকেটারের খেলার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে রিঙ্কুকে। সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন রিঙ্কু। সম্ভাবনা থাকবে রজত পাতিদারেরও। তবে বর্তমানে প্রোটিয়াদের মাটিতে একদিনের সিরিজ জয়ই লক্ষ্য রাহুল অ্যান্ড কোম্পানির। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া