শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সতীর্থ এবার আইপিএলে আম্পায়ারের ভূমিকায়

Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৫ ১৫ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের ১৭ বছর কেটে গিয়েছে। সেই দল থেকে শুধুমাত্র বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং মণীশ পাণ্ডে এখনও আইপিএল খেলছে। তবে এবার আরও একজন সতীর্থের সঙ্গে পুনর্মিলন হতে চলেছে তিন তারকা ক্রিকেটারের। তিনি তন্ময় শ্রীবাস্তব। বিসিসিআইয়ের আম্পায়ার হিসেবে অভিষেক হতে চলেছে কোহলির সতীর্থের। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে সর্বোচ্চ রান ছিল তন্ময় শ্রীবাস্তবের। যার ফলে কিংস ইলেভেন পাঞ্জাবে সুযোগ পান। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দুই বছরের মধ্যে আম্পায়ারিংয়ের লেভেল টু কোর্স অতিক্রম করেন। ৩৫ বছর বয়সে নয়া নজির গড়তে চলেছেন। প্রথম প্লেয়ার হিসেবে আইপিএল খেলার পাশাপাশি আম্পায়ারিং করার রেকর্ড গড়বেন তন্ময়। তবে এই মরশুমে তাঁকে অন ফিল্ড আম্পায়ারিং দেওয়া হয়নি। 

কোহলিদের ব্যাচের অধিকাংশ প্লেয়ারই অবসর নিয়েছে। উচ্চ পর্যায়ের ক্রিকেটে সেইভাবে আর কেউই নেই। ২০২০ সালে ৩০ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নেন কোহলির এককালীন সতীর্থ। তখন উত্তরাখণ্ডের অধিনায়ক ছিলেন তিনি। তন্ময় বলেন, 'আমি বুঝে গিয়েছিলাম প্লেয়ার হিসেবে এর থেকে বেশি কিছু করতে পারব না। আইপিএল খেলার ধারেকাছে ছিলাম না। প্লেয়ার হিসেবে জীবন আরও দীর্ঘায়িত করব, না দ্বিতীয় ইনিংসে ফোকাস করব। এই সিদ্ধান্ত নিতে হত। আমার সঙ্গে এখনও বিরাটের যোগাযোগ আছে। তবে আমাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতেই হত।' কিন্তু কীভাবে আম্পায়ার হওয়ার সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে তিনি সাহায্য পান বোর্ডের বর্তমান সহ সভাপতি রাজীব শুক্লার। তন্ময় বলেন, 'আমি শুক্লা স্যারকে জানাই, ক্রিকেট খেলার বাইরে অন্য কিছু করতে চাই। আমার বয়স তখন মাত্র ৩০। তাই প্রথমে উনি একটু অবাকই হন। তারপর আমরা বিকল্প নিয়ে আলোচনা করি। এনসিএ লেভেল টু কোচিং কোর্স করি। তবে জানতাম ফিল্ডিং কোচের বেশি কিছু হতে পারব না। তাই আম্পায়ারিংয়ে ফোকাস করি।' ২০২০ সালে আম্পায়ারিং পরীক্ষার জন্য পড়াশোনা করার পাশাপাশি চাকরিও করেন। আরসিবির ট্যালেন্ট স্কাউট ছিলেন। এনসিএর অনূর্ধ্ব-১৬ দলের এবং জম্মু কাশ্মীর দলের ফিল্ডিং কোচ হন। আম্পায়ার হওয়ার কৃতিত্ব বিসিসিআইয়ের আম্পায়ারিং প্রোগ্রামকে দিলেন তন্ময়। জানান, একজন যে পর্যায় ক্রিকেট খেলুক না কেন, প্লেয়ারদের জন্য একটা ছাড় রয়েছে। এটাই তাঁকে সাহায্য করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া