শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ মার্চ ২০২৫ ১৪ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তুমুল সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ব্র্যাড হগ। পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক মহম্মদ রিজওয়ানের ইংরেজি নিয়ে মশকরা করে কটাক্ষের মুখে তিনি। একজনকে রিজওয়ান সাজিয়ে একটি মক ইন্টারভিউ নেন হগ। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে পাক অধিনায়কের ভূমিকা পালন করেছে, তাঁর ইংরেজি নিয়ে বিদ্রুপ করা হয়। যা নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রচণ্ড চটেছে ফ্যানরা। হগ এমন ভিডিওর অংশ হওয়ায় তাঁরা হতাশা ব্যক্ত করে। একজন ইন্টারনেট ব্যবহারকারী লেখেন, 'উপমহাদেশের লোকজনকে এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। ইংরেজি আমাদের মাতৃভাষা নয়। আমাদের প্লেয়ারদের উর্দু বলা উচিত। সঙ্গে দোভাষী থাকবে। এটাই আমাদের গর্ব, ইংরেজি নয়। প্রাক্তন ক্রিকেটারের অপেশাদারিত্বে অবাক।'
আরেকজন বলেন, 'আমার মনে হয়, অস্ট্রেলিয়ানরা এবার ব্র্যাড হগকে নিয়ে লজ্জিত হবে।' অন্য এক ফ্যান লেখেন, 'এটা জঘন্য বিষয়। ওর এটা করা উচিত হয়নি। ক্রিকেটীয় দক্ষতায় প্লেয়াররা এই পর্যায় পৌঁছেছে, ইংরেজিতে কথা বলার জন্য নয়।' এই ভিডিও নিয়ে সোচ্চার নেটিজেনরা। আরও একজন লেখেন, 'ভুল। কাউকে প্রকাশ্যে লজ্জিত করার অধিকার কারোর নেই। সঠিক স্পিরিটে এটা করা হয়নি।' প্রসঙ্গত, পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়ে নেটমাধ্যমে প্রায়ই মশকরা করা হয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর। তাঁর ইংরেজি নিয়ে আগেও মজা করা হয়েছে। অন্যদিকে দু'বারের বিশ্বকাপজয়ী তারকা ব্র্যাড হগ। আইপিএলে কেকেআরের হয়েও খেলেন। তাঁর থেকে এইধরনের আচরণ মানতে পারেনি সমর্থকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি