বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মার্চ ২০২৫ ২১ : ৫৪Soma Majumder
নিজস্ব সংবাদদাতা, মুম্বই: পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বিপাকে পড়লেন হেমা মালিনী। দোল পূর্ণিমার দিন পুজো দিতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। আর সেখানেই বিতর্কে জড়ান তিনি। হেমার মন্দিরে প্রবেশ ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে, এমনই অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে সিংহদ্বার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জগন্নাথ সেনা দল নামে স্থানীয় একটি সংগঠনের অভিযোগ, জগন্নাথ মন্দিরের নিয়ম লঙ্ঘন করে গর্ভগৃহে প্রবেশ করেছেন হেমা মালিনী। সংগঠনটি এই ঘটনাকে 'নিয়মবহির্ভূত' বলে বর্ণনা করেছে। পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই মন্দিরে প্রবেশের অনুমতি পান। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে।
হেমার বিরুদ্ধে ঠিক কোন নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে? আসলে ধর্মেন্দ্রকে বিয়ে করার সময় ফয়জাবাদে এক মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ধর্মান্তরিত হয়েছিলেন হেমা। কারণ সেই সময় ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে বিবাহিত ছিলেন। আইনি বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন ধর্মেন্দ্র। হিন্দু বিবাহ আইন অনুযায়ী, অভিনেতার পক্ষে কোনও ভাবে দ্বিতীয় বিয়ে করা সম্ভব ছিল না। তাই ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। শোনা যায়, ধর্মান্তরিত হতে হয় হেমাকেও। সেই প্রেক্ষিতেই আপত্তি জানিয়েছেন জগন্নাথ সেনা দল। তাদের দাবি, অভিনেত্রীর উপস্থিতিতে সনাতন ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে মন্দির কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন ও মন্দির কমিটি বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। যদিও হেমা মালিনী বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি