শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৮ মার্চ ২০২৫ ২২ : ১৪Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: একবারও আইপিএল জিততে পারেনি পাঞ্জাব কিংস। একবার রানার্স হয়েছিল। তাই এবার ট্রফি জিততে মরিয়া পাঞ্জাব। নিলামে ২৬.৭৫ কোটি টাকা খরচ করে শ্রেয়সকে কিনেছে পাঞ্জাব। তিনিই এবার অধিনায়ক। গতবার শ্রেয়স ছিলেন কেকেআরে। তাঁর নেতৃত্বে কলকাতা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।
এবার পাঞ্জাবের হয়ে আইপিএল জিতে ইতিহাস গড়তে চান শ্রেয়স।
এবার পাঞ্জাবের কোচিং স্টাফেও বদল হয়েছে। দিল্লি আর রাখেনি পন্টিংকে। সেই পন্টিং এবার পাঞ্জাবের কোচ। কোচের ভূয়সী প্রশংসা করেছেন শ্রেয়স। এটা ঘটনা ২০২২ সালের আগে অবধিও শ্রেয়স ও পন্টিং একসঙ্গে দিল্লিতে ছিলেন। তখন পন্টিং ছিলেন কোচ। তাই পন্টিংয়ের সঙ্গে আগেও কাজ করেছেন শ্রেয়স। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শ্রেয়স বলেছেন, ‘রিকির সঙ্গে অতীতে অনেক ভাল অভিজ্ঞতা হয়েছে। রিকি ক্রিকেটারদের স্বাধীনতা দিতে ভালবাসে। সে ক্রিকেটার নতুন হোক বা সিনিয়র। সর্বোচ্চ পর্যায়ে তরুণ থেকে সিনিয়র সব ধরনের ক্রিকেটারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে পন্টিংয়ের। ক্রিকেটারদের সুবিধা ও খুব ভাল বোঝে।’ এরপরই শ্রেয়সের সংযোজন, ‘অনুশীলনে সবসময় ক্রিকেটারদের পাশে পাশে থাকে পন্টিং। সন্তুষ্ট হওয়ার পর মাঠ ছাড়ে। এই গুণগুলোই পন্টিংকে সবার থেকে আলাদা করেছে। এরকম ইনভলভমেন্ট কেউ দেখায় না।’
আইপিএলের ইতিহাস বলছে পাঞ্জাব বরাবরই ভাল দল গড়ে। কিন্তু জিততে পারে না। ২০১৪ সালে শেষবার পাঞ্জাব প্লে অফে উঠেছিল। এবং ফাইনালও খেলেছিল। কিন্তু জিততে পারেনি। বাকিটা ব্যর্থতার কাহিনি। আর তাই শ্রেয়স বলছেন, ‘নিলামে আমাকে নেওয়ার পরেই আমার উদ্দেশ্য ছিল স্পষ্ট। পাঞ্জাব একবারও আইপিএল জেতেনি। এবার পাঞ্জাবকে ট্রফিটা দিতে চাই। আর তাহলে সেটা ইতিহাসের চেয়ে কম কিছু হবে না। ভক্তদের আনন্দ করার সুযোগ করে দিতে চাই। আইপিএল শেষে পাঞ্জাবি ঘরানায় আনন্দ উপভোগ করার মজাই আলাদা।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি