বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মার্চ ২০২৫ ২১ : ১৪Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন যিশু সেনগুপ্ত ও নীলঞ্জনার মেয়ে সারা সেনগুপ্ত। বর্তমানে মা ও বোনের থেকে অনেকটা দূরে কাজে ব্যস্ত তিনি। চেনা গণ্ডির বাইরে কখনও ভয় আঁকড়ে ধরছে, কখনও আবার পেশার জগতে নিজেকে প্রমাণ করার হাতছানি-আর এই দুইয়ের মাঝেই নতুন শহরে কীভাবে মানিয়ে নিচ্ছেন সারা? সমাজ মাধ্যমে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন যীশু কন্যা।
মা ও বোনকে নিয়ে নিজের জগতকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন সারা সেনগুপ্ত। তবে এই মুহূর্তে জীবনে দুই প্রিয় মানুষের থেকে অনেকটা দূরে তিনি। সম্প্রতি মুম্বই শহরে থাকতে শুরু করেছেন সারা। ইতিমধ্যেই আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন সামলে একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। তবে নতুন শহরে গিয়ে বিশেষ করে প্রিয়জনদের থেকে দূরে থেকে আবেগপ্রবণ তিনি। সমাজ মাধ্যমে নিজের সেই অনুভূতি ভাগ করেছেন সারা।
মুম্বই শহরে মাসি চন্দনা থাকলেও মা ও বোনকে খুবই মিস করেন সারা। শুধু তাই নয়, নতুন শহর, অচেনা মানুষজনের সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নেওয়া, নতুন বাসস্থান - সব ক্ষেত্রেই একসময় ভয় পেয়েছেন। তবে নিজেকে ভেঙে পড়তে দেননি তিনি। সারার কথায়, "আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে কখনও কথা বলি না, তবে জীবনের এই নতুন অধ্যায় শুরুর অভিজ্ঞতা হয়তো ভাগ করে নেওয়া উচিত। দিন শেষে সকলে নিজের বাড়ির কাছে ফিরতে ইচ্ছা করে। নতুন শহরে আমি তা করতে পারছিনা, যদিও আমি আমার কাজ যথেষ্ট উপভোগ করছি। সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মাঝে মাঝে যা অত্যন্ত কষ্টের। "
কর্মসূত্রে অনেকেই বাড়ি থেকে দূরে থাকেন। পেশার তাগিদে নতুন জীবনকে আপন করে নিতেই হয়। সারাও নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই প্রসঙ্গেই ভিডিওবার্তায় তিনি বলেন, "আমার মত যারাই এইভাবে কাছের মানুষদের থেকে দূরে রয়েছেন, তারা যেন ভয় না পান, জীবন সকলকে সুযোগ দেয়, আর সেই সুযোগের সদ্ব্যবহার আমাদের করা উচিত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি