বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আইনি জটে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা! লতা মঙ্গেশকরের গানে নাচবেন সলমন-রশ্মিকা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৮ মার্চ ২০২৫ ১৭ : ৪৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


আইনি জটে অঙ্কিতা 

এফআইআর দায়ের হল বলিউডের বেশকিছু টেলিভিশন তারকার নামে‌। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অঙ্কিতা লোখান্ডে, কুশল ট্যান্ডন, করণ কুন্দ্রার মতো তারকারা। একটি নরম পানীয়র বিজ্ঞাপনে ১.৭৪ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে এই তারকাদের বিরুদ্ধে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি কেউই।


জুটিতে সঞ্জয়-তমান্না-অজয়


পরিচালক জগন শক্তি তাঁর আগামী ছবিতে ফুটিয়ে তুলবেন রহস্যময় অভিযান। আপাতভাবে ছবির নাম ঠিক হয়েছে 'জগন'। কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ ও সঞ্জয় দত্তকে। জানা যাচ্ছে, ছবিতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তমান্না ভাটিয়াকে। এপ্রিল মাস থেকেই নাকি শুরু হবে ছবির শুটিং। 


ফের কমেডি ছবিতে অক্ষয়-জন?


সম্প্রতি এক সাক্ষাৎকারে জন আব্রাহাম জানান তিনি অক্ষয় কুমারের সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করতে চান। জন ও অক্ষয়কে দর্শক দেখেছেন 'গরম মশলা', 'দেশি বয়েজ'-এর মতো কমেডি ছবিতে। আরও একবার ভরপুর কমেডির মিশেলে কাজ করা প্রসঙ্গে জন বলেন, "আমি ও অক্ষয় দু'জনেই একে অপরকে আরও কাজ করার জন্য উৎসাহিত করি। তাই এবার সময় এসেছে আমাদের একসঙ্গে কাজ করার।"


'লগ যা গলে'-তে সলমন-রশ্মিকা?


'সিকান্দর' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন সলমন খান ও রশ্মিকা মন্দানা।‌ ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুটিং। জানা যাচ্ছে, ছবিতে বলিউডের আইকনিক গান 'লগ যা গলে' নতুনভাবে থাকছে 'সিকান্দর'-এ। এই গানে নাকি থাকবে সলমন-রশ্মিকার পারফর্মেন্স। গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনেছিলেন দর্শক। তবে এই ছবিতে সেই গানের দায়িত্বে কে রয়েছেন তা এখনও জানা যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া