শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৮ মার্চ ২০২৫ ১৬ : ০২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমবার নয়াদিল্লিতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আলোচনায় বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। মূলত কূটনৈতিক আলোচনার মধ্যে উঠে এল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ। যা শুনেই হেসে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনার মধ্যেই লাক্সন বলে ওঠেন, তিনি ইচ্ছে করেই ক্রিকেটের প্রসঙ্গ এড়িয়ে গেছেন, যাতে কূটনৈতিক সমস্যা না হয়। কারণ সম্প্রতি, দ্বিপাক্ষিক সিরিজ সহ আইসিসি টুর্নামেন্টগুলিতেও দুই দেশের ক্রিকেট দল একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। লাক্সনের এই মন্তব্য শুনে প্রধানমন্ত্রী মোদি হেসে ওঠেন।
লাক্সন মজা করে বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী মোদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের হার নিয়ে কিছু বলেননি। আর আমিও ভারতের মাটিতে আমাদের টেস্ট সিরিজ জয়ের কথা তুলিনি। চলুন, এভাবেই চলতে থাকুক এবং কূটনৈতিক সমস্যা এড়াই’। লাক্সনের এই মন্তব্যে মোদির প্রতিক্রিয়া থেকেই বোঝা গিয়েছে, তিনিও ক্রিকেট সংক্রান্ত এই হালকা মজাকে বেশ উপভোগ করেছেন। সফরসঙ্গী হিসেবে থাকা নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রস টেলরও এই রসিকতায় হাসিতে ফেটে পড়েন।
প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে রোহিত শর্মার ভারত। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে হারের কারণে ভারতকে টুর্নামেন্ট থেকে আগেভাগে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ভারত সেই হারের প্রতিশোধ নেয়। ২০২৪ সালে নিউজিল্যান্ড প্রথমবারের মতো ভারত সফরে এসে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করে।
টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল রোহিত শর্মার ভারতকে ৩-০ ব্যবধানে হারায়। যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়ে ভারতীয় দল। পরে বর্ডার গাভাসকার সিরিজে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় ভারতের। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার নেতৃত্বে ভারত প্রথমে গ্রুপ পর্বে এবং পরে ফাইনালে মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন ব্ল্যাকক্যাপসদের হারিয়ে শিরোপা জয় করে। ফাইনালে রোহিতের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে ২৫২ রানের টার্গেট অনায়াসে তাড়া করে নেয় ভারতীয় দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি