শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ মার্চ ২০২৫ ০৪ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ আইপিএলের আগে খোল-নলচে বদলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। দলে একাধিক নতুন মুখ। দলের উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল মনে করেন, নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লির ট্রফির খরা কাটবে। মেগা নিলামের আগে বাংলার ক্রিকেটারকে রেখে দেয় দিল্লি। অভিষেক মনে করেন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছয় বছর কাটিয়ে ফেলায় দল এবং প্লেয়ারদের বোঝেন অক্ষর। ২০১৯ সাল থেকে ক্যাপিটলসদের সঙ্গে আছেন অক্ষর। ভারতের সাদা বলের ক্রিকেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এবার অক্ষরের অধিনায়কত্বে নতুন স্বপ্ন দেখছেন বাংলার ক্রিকেটার। অভিষেক বলেন, 'বেশ কয়েকবছর ধরে অক্ষর ভাই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছে। তাই ও ফ্র্যাঞ্চাইজির সবকিছু জানে। অধিনায়ক হিসেবে ও ভাল হবে। আমাদের জন্যও ভাল। ও বড় ভাইয়ের মতো। মাঠে এবং মাঠের বাইরে আমাকে অনেক সাহায্য করেছে। মাঠের বাইরে ও মজাদার। কিন্তু মাঠে খুবই ফোকাসড। আমি ওর অধিনায়কত্বে খেলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত ওর নেতৃত্বে দিল্লি ট্রফি জিতবে।'
ইদানিং ভয়ডরহীন ক্রিকেট খেলেন অভিষেক। এই পরিবর্তনের জন্য সৌরভ গাঙ্গুলিকে কৃতিত্ব দেন বাংলার উইকেটকিপার ব্যাটার। গতবছর দিল্লির ক্রিকেট ডিরেক্টর ছিলেন প্রাক্তন অধিনায়ক। তবে এবার পদ বদলে গিয়েছে। সৌরভের জায়গায় দিল্লির নতুন ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। মেয়েদের আইপিএলে ফোকাস করছেন সৌরভ। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য, প্রাক্তন বোর্ড সভাপতির কাছেই কৃতজ্ঞ বাংলার ক্রিকেটার। অভিষেক বলেন, 'দিল্লি ক্যাপিটালস আমাকে অনেক সুযোগ দিয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ পাওয়ায় নিজের খেলাকে পরর্বতী পর্যায় নিয়ে যেতে পেরেছি। গাঙ্গুলি স্যার আমাকে খুব সাহায্য করেছে। আমার পাশে থেকেছে। সবসময় হাত খুলে খেলার পরামর্শ দিয়েছে।' বাংলার হয়ে সফল হন অভিষেক। আইপিএলের আরও একটি সংস্করণ শুরু হওয়ার আগে এটাই প্রেরণা বাংলার তরুণ ক্রিকেটারের। গতবছর রিকি পন্টিং এবং ঋষভ পন্থের সঙ্গে প্রচুর সময় কাটান। দুই তারকার থেকে অনেক কিছু শিখেছেন। এবার সেই মোটিভেশন কাজে লাগাতে চান। পন্থ অভিষেককে বলেছিলেন, 'তুমি পারবে। তুমি ভাল খেলো।' এবার দিল্লিতে নেই ঋষভ। কিন্তু প্রাক্তন অধিনায়কের এই বার্তা অভিষেকের কানে বাজছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি