শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Sourav Ganguly demands answers from Rohit Sharma

খেলা | টেস্ট ফরম্যাটে ফর্ম তলানিতে কেন? রোহিতের কাছে প্রশ্ন সৌরভের

KM | ১৭ মার্চ ২০২৫ ০১ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাটে ভারতের অধোগতি দেখে খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

গত পাঁচ মাসে ভারত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তার মধ্যে জিতেছে মাত্র তিনটিতে। রোহিতের নেতৃত্বে ভারত হারিয়েছে কেবল বাংলাদেশকে। 

টেস্ট ফরম্যাটের ভারতের এই অধঃপতন দেখে সৌরভ বলছেন, ''যেটা আমাকে সব চেয়ে অবাক করেছে, তা হল, গত চার-পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে ওর ফর্ম  তলানিতে এসে ঠেকেছে। ওর মতো প্রতিভা এবং দক্ষতা সম্পন্ন ক্রিকেটার এর থেকে ঢের ভাল করতে পারে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। তার আগে নিজের ফর্ম নিয়ে রোহিতের ভাবনাচিন্তা করা উচিত। ইংল্যান্ড সফর দারুণ কঠিন হতে চলেছে। অস্ট্রেলিয়ার মতোই কঠিন হবে টেস্ট খেলা। বল সিমে পড়ে মুভ করবে। সুইং করবে বল। লাল  বলে রোহিতকে ভাল করতে হবে। সাদা বলের ফরম্যাটে রোহিত অন্যতম সেরা।'' 

ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছে সৌরভের সময়ে। মহারাজ চান তাঁর সময়ের দৃঢ়তা, কাঠিন্য ফিরে আসুক এই দলে। সৌরভ বলছেন, ''নেতৃত্ব সব থেকে গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, ফের বলছি, রোহিত শর্মা দুর্দান্ত একজন ক্যাপ্টেন। ভারতকে নেতৃত্ব দেওয়ার সময়ে আমি ওকে দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবেও ওকে দেখেছি। ভারতের হয়ে বেশ কয়েকটি ম্যাচে আমি দলকে নেতৃত্ব দিয়েছি। ফলে আমি ক্যাপ্টেনের বৈশিষ্ট্য ধরতে পারি।'' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া