শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ মার্চ ২০২৫ ২৩ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ছিল গত ২৯ বছরের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। যা সে দেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তবে এর ফলে বিরাট আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-কে। টুর্নামেন্ট চলাকালীন মাত্র একটি সম্পূর্ণ হোম ম্যাচ খেলার জন্য পাক বোর্ড ৮৬৯ কোটি টাকা ব্যয় করে ৮৫ শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এর প্রভাব পড়তে চলেছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। বিপুল লোকসানের মুখোমুখি হওয়ায় কমেছে ক্রিকেটারদের ম্যাচ ফি।
দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে, পিসিবি রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচি এই তিনটি স্টেডিয়ামের সংস্কার করতে ১৮ বিলিয়ন পাকিস্তানি টাকা (প্রায় ৫৮ মিলিয়ন ডলার) ব্যয় করেছে। যা তাদের বাজেটের চেয়ে ৫০ শতাংশ বেশি। এছাড়াও, গোটা টুর্নামেন্ট্রের প্রস্তুতিতে ৪০ মিলিয়ন ডলার ব্যয় করেছে। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল ঘরের মাঠে মাত্র একটি খেলা খেলেছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে তাদের পরের ম্যাচটি টস ছাড়াই বৃষ্টির কারণে ভেস্তে যায়। পাকিস্তানে অনুষ্ঠিত বাকি আটটি ম্যাচের মধ্যে আরও দু'টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সকলের আগে বিদায় নিয়েছে তারা। মাত্র পাঁচ দিনেই তাদের প্রতিযোগিতা প্রায় শেষ হয়ে গিয়েছে। দর্শক আগ্রহ হারিয়ে ফেলায় পরের ম্যাচগুলিতে টিকিটের চাহিদা ছিল কম। তারা হোস্টিং ফি এবং টিকিট বিক্রয় এবং স্পনসরশিপ থেকে প্রাপ্ত অংশ হিসাবে মাত্র ৬ মিলিয়ন ডলার পেয়েছিল। পিসিবিকে প্রায় ৮৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৮৬৯ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
এর প্রভাব পড়েছে ঘরোয়া ক্রিকেটে। আসন্ন জাতীয় টি২০ প্রতিযোগিতায় ক্রিকেটারদের বেতন ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ক্রিকেটারদের বিলাসবহুল হোটেলের বদলে সাধারণ হোটেলে রাখা হয়েছে।
পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে, "পিসিবি সম্প্রতি কোনও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ম্যাচ ক্রিকেটারদের ফি ৪০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করেছে। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি হস্তক্ষেপ করে সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করেছেন এবং বোর্ডের ঘরোয়া ক্রিকেট বিভাগকে বিষয়টি পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে সংশোধিত পরিমাণ প্রকাশ না করলেও বিভিন্ন সূত্রের ইঙ্গিত, ম্যাচ প্রতি ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১০ হাজার টাকা কম।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি